ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুশফিকের কিপিংয়ে ভাগ করার জন্য জবাব দিলেন অধিনায়ক
নিজেদের ম্যাচে যে ভালো করবে তার হাতেই উঠবে শেষ ম্যাচের কিপিং গ্লভস! এ নিয়ে সমালোচনার কমতি নেই। মুশফিকের মতো অভিজ্ঞ একজন উইকেট রক্ষককে ক্যারিয়ারের ১৬ বছর পর এসে পরীক্ষা দিতে হবে তিনি যোগ্য কী না! এ নিয়ে অবশ্য সাবেক-বর্তমান অনেক ক্রিকেটারই আলোচনা, সমালোচনা করেছেন।
তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ স্বাভাবিক ভাবেই নিচ্ছেন এটিকে। আজ মঙ্গলবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহর কাছে জানতে চাওয়া হয়েছিল দলের ওপর এই সিদ্ধান্তের প্রভাব নিয়ে। জবাবে তিনি বলেন, ‘প্রভাবের কিছু নাই। আসলে মুশফিক একজন টিম ম্যান। অসাধারণ টিম ম্যান। সে অবশ্যই তার কিপিং ভাগাভাগি করতে পেরে খুশি হয়েছে। সোহানও খুব খুশি। আমি মনে করি, সোহান খুবই ভালো কিপিং করে, আর মুশফিক তো দুর্দান্ত। তাদের এই দায়িত্ব ভাগাভাগি করে নেওয়া আমাদের দলের জন্য ভালো হবে বলে আমি মনে করি।’
লিটন দাস এখন সাদা পোশাকে নিয়মিত কিপিং করে যাচ্ছেন। আর জিম্বাবুয়ে সফর এবং অস্ট্রেলিয়া সিরিজে মুশফিকের অনুপস্থিতিতে রঙ্গিন পোশাকে দুর্দান্ত কিপিং করেছেন সোহান। কিপিংয়ের পাশাপাশি সতীর্থদের উজ্জীবিত করার কাজটিও সবার নজর কেড়েছে। তাই মুশফিককে এখন ভাগাভাগি করতেই হচ্ছে। ৮৬ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে মাত্র ৪ ম্যাচে মুশফিক কিপিং করেননি। অন্যদিকে ২৩টি আন্তর্জাতিক ম্যাচের সবকটিতে সোহান কিপিং করেছেন। কিছুদিন আগেও অবশ্য এই চিত্র ছিল অকল্পনীয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)