ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে মুখ খুললেন মাহমুদউল্লাহ
অথচ বিশ্বকাপের চূড়ান্ত দলটি এখনও ঘোষণা হয়নি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে গিয়েছিলেন, সিরিজের আগে দলটা পেলে ভালো হতো। একই সুরে গলা মেলালেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও!
মূলত ডেড লাইনের আগে এই সিরিজের মাঝপথে ঘোষণা করার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। কিন্তু বিলম্ব হওয়ায় মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘সিরিজের আগে দলটা দিলে ভালো হতো। সেক্ষেত্রে খেলোয়াড়রা নির্ভার থাকতো। তবে এটা আমাদের হাতে নেই। এই মুহূর্তে আমাদের কাজ ক্রিকেট খেলা। সেটাতেই মনোযোগ দিতে চাই।’ তবে মাহমুদউল্লাহ জানালেন যে, দলও নাকি ঠিক হয়ে গেছে, ‘বিশ্বকাপের দল নিয়ে আমার আর কোচের মধ্যে আলোচনা হয়েছে। আমরা দু’জনই একমত হয়েছি। স্কোয়াডটা তৈরিই আছে। খুব তাড়াতাড়ি আপনারও জানতে পারবেন।’
আগামী অক্টোবরে ওমানে শুরু হবে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সেখানে প্রথম পর্বের বাধা পেরোতে পারলেই সংযুক্ত আরব আমিরাতে ‘আসল’ লড়াইয়ের সুযোগ মিলবে লাল-সবুজ জার্সিধারীদের।
আইসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী দল ঘোষণার সময় এখনও হাতে আছে। তবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সবার আগেই তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। আগামী ১০ সেপ্টেম্বর দল ঘোষণার শেষ তারিখ। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ইচ্ছা ৩-৪ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)