ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
প্রতিপক্ষ গোলকিপারের আবদার রাখলেন মেসি
ফরাসি লিগ ওয়ানে গতকাল রাতে রেইমসের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচের ৬৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং বন্ধু নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। প্রথম ম্যাচ হওয়ায় সতীর্থদের সাথে সাথে নিজেকে খুব একটা মানিয়ে নিতে পারেননি। তবে চোখে পড়ার মতো কয়েকটি পাস দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক।
ম্যাচ শেষে প্রতিপক্ষ গোলরক্ষক প্রেদ্রাগ রাজকোভিচ তার ছোট ছেলের সাথে মেসিকে ছবি তোলার জন্য অনুরোধ করেন। না করতে পারেননি বিনয়ী মেসি। হাসিমুখে ২৫ বছর বয়সী সার্বিয়ান ফুটবলারের ছেলেকে কোলে নিয়ে ছবি তোলেন সাবেক বার্সেলোনা তারকা।
মেসি কিছু না করতে পারলেও আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। দুবার জালের দেখা পেয়েছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। তাতেই ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে দুই নম্বরে থেকে গত আসর শেষ করা দলটি।
মেসি মাঠে নামার আগেই পিএসজিকে ২-০ গোলের লিড এনে দেন এমবাপ্পে। ম্যাচের ১৬ মিনিটে এগিয়ে যায় সফররকারীরা। আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে দারুণ এক হেডে ঠিকানা খুঁজে নেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।
গোল হজম করে তেতে উঠে রেইমস। সমতা ফেরাতে রীতিমতো মরিয়া হয়ে উঠে তারা। চোখে পড়ার মতো কয়েকটি আক্রমণও করে। নিজেদের ভুল এবং পিএসজির রক্ষণের দৃঢ়তার কারণে খেলায় ফেরা হয়নি অস্কার গার্সিয়ার শিষ্যদের।
উল্টো ম্যাচের ৬৩ মিনিটে ব্যবধান বাড়ায় পিএসজি। বাঁ দিক থেকে আশরাফ হাকিমির ক্রসে জোড়া গোল পূর্ণ করেন চলমান দলবদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এমবাপ্পে। বাকি সময় অনেক চেষ্টা করেও গোলমুখ খুলতে পারেনি লিগ ওয়ান জায়ান্টরা।
টেবিলের শীর্ষে অবস্থান করছে পিএসজি। চার ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১০ পয়েন্ট নিয়ে অ্যাঞ্জার্স আছে দুই নম্বরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?