ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

হিরো থেকে ভিলেন হয়ে গেলো আন্দ্রে রাসেল

২০২১ আগস্ট ৩০ ১৪:০৭:৪৭

হিরো থেকে ভিলেন হয়ে গেলো আন্দ্রে রাসেল

শনিবার রাতে সিপিএল ২০২১-এর ষষ্ঠ ম্যাচে বার্বাডোজ রয়্যালসের কাছে ১৫ রানে পরাজিত হয় জ্যামাইকা তালাওয়াশ। কোনওভাবেই দলকে নিজের পারফর্ম্যান্স দিয়ে সাহায্য করতে পারেননি রাসেল। বরং তাঁর খরুচে বোলিংয়ের মাশুল দিতে হয় জামাইকাকে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বার্বাডোজ। গ্লেন ফিলিপসের অনবদ্য ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬১ রান তোলে তারা। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন ফিলিপস। এছাড়া ৩১ রান করে অপরাজিত থাকেন রেমন রেইফার।

বাকিদেক মধ্যে জনসন চার্লস ২৫, শাই হোপ ৭, কাইল মেয়ার্স ১, জেসন হোল্ডার ১২ ও আজম খান ১৩ রান করেন। রাসেল ১টি উইকেট নিলেও চার ওভারে খরচ করেন ৪৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানেই আটকে যায় জ্যামাইকা।0

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত