ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজদের মত ‘স্মার্ট’ হতে চান এই ক্রিকেটার
কিউই পেসার বেন সিয়ার্স তাই গতিকে পুঁজি করতে চান না। ২৩ বছর বয়সী পেসার বাংলাদেশে এসেছেন অভিষেকের প্রতীক্ষা নিয়ে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলে থাকায় প্রথমবারের মত একাদশে সুযোগ পাওয়ার হাতছানি তার সামনে। তবে সেক্ষেত্রে অপেক্ষা করছে মিরপুরের উইকেটে বল করার চ্যালেঞ্জ।
অস্ট্রেলিয়া সিরিজে স্টার্ক, হ্যাজলউড, টাইরা সফল হতে না পারলেও মুস্তাফিজুর রহমানের মত কম গতির বোলারও দারুণ কার্যকরী হয়ে উঠেছিলেন, যা বোলিংয়ের বৈচিত্রের কারণে। মুস্তাফিজের কাটার, স্লোয়ারে পাওয়া সফলতা অজানা নয় কিউইদের। সিয়ার্স তাই স্মার্ট হতে চান, কাটারকে করতে চান হাতিয়ার।
তিনি বলেন, ‘আপনি অবশ্যই চেষ্টা করবেন জোরে গতিতে বল করতে। কিন্তু এখানকার উইকেট ভিন্ন ধরনের। উইকেটের সাথে আপনাকে আরও স্মার্ট হতে হবে।’ ‘নেটে করা প্রথম বলগুলো এমন যে ব্যাটসম্যান বাউন্ডারি হাঁকাবে। কখন কীভাবে বল করতে হবে এটা বের করতে হবে, বৈচিত্র্য ধরে রাখতে হবে। অফ কাটার সহায়ক হতে পারে।’– বলেন তিনি।
প্রথম সারির দলে নিজের জায়গা পাওয়া অসম্ভব ছিল, সিয়ার্স নিজেও তা জানেন। অভিষেকের সুযোগ সামনে রেখে তিনি তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া। জানালেন, ‘অভিষেক হলে দারুণ হবে। দেশে খেলা হলে হয়ত আমি ১৫তম বোলার থাকতাম। এই সিরিজে মূল খেলোয়াড়রা নেই। আমার জন্য দারুণ সুযোগ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)