ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: সব জল্পনা কল্পনা শেষে এমবাপের পিএসজি ছাড়া নিয়ে নতুন খবর দিলেন পিএসজি সভাপতি
এখন পর্যন্ত নতুন কোনো খবর না ছড়ালেও ফরাসি তারকার দলবদল নিয়ে কানাঘুষা কম হচ্ছে না। গুঞ্জন আরও বেগ পাচ্ছে রিয়াল মাদ্রিদ খেলোয়াড় দানি কারভাহাল আর পরিচালক এমিলিও বুত্রাগেনিয়োর কথায়।
স্প্যানিশ এই ডিফেন্ডার তো বলেই বসলেন, ‘আশা করি সময় শেষ হওয়ার আগেই এমবাপে দলে যোগ দেবেন। সে দুর্দান্ত একজন খেলোয়াড় ও নিশ্চিতভাবেই দলে যোগ দিয়ে সে আমাদের শক্তিবৃদ্ধি করবে।’
রিয়াল পরিচালক বুত্রাগেনিয়ো অবশ্য কিছুটা রাখঢাক রাখলেন কথায়। বললেন, ‘আমরা জানি মিডিয়া ও ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু আমাদের কিছুই করার নেই।’
এত কিছুর পর অবশ্য শেষ দুই দিনে আলোচনা কিছুটা চাপা পড়েই গিয়েছে। এরপর কিলিয়ান এমবাপের ইনস্টাগ্রাম পোস্ট নিয়েও হয়েছে বেশ আলাপ আলোচনা। খুব বেশি কিছু নয়, অনুশীলনে সতীর্থদের সঙ্গে খুনসুটির একটা ছবি দিয়েছিলেন এমবাপে। তার পরই আলোচনার শুরু, তবে কি পিএসজি চলতি মৌসুমেই ছাড়ছেন না ফরাসি তারকা?
এত কিছুর পরও অবশ্য পারফর্ম্যান্সে এর প্রভাব পড়েনি আদৌ। মাঠে দারুণ খেলেছেন তিনি। রেঁসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি, তাতে দলও জিতেছে ২-০ গোলেই।
এরপর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে উঠে এল এমবাপের দল ছাড়ার কথা। তার জবাবে পচেত্তিনো জানালেন, সেসব কেবলই গুঞ্জন। বললেন, ‘সে আমাদেরই খেলোয়াড়। আপনি জানেন, ফুটবল জগতটা গুঞ্জনে ভরা।’
পচেত্তিনোর একান্তই নিজের অভিমত নয় বিষয়টা। তিনি জানালেন, পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফি আর ক্রীড়া পরিচালক লিওনার্দোও তাকে আশ্বাস দিয়েছেন এই বিষয়ে। বলেছেন, ‘আমাদের সভাপতি আর ক্রীড়া পরিচালক এ বিষয়ে বেশ পরিষ্কার যে, সে আমাদের সঙ্গেই আছে। আর এ নিয়ে আমি বেশ আনন্দিত। সে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?