ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং পার্টি
এদিকে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলোর সময় এগিয়ে আনা হয়েছে। সন্ধ্যায় শুরু হওয়ার কথা থাকলেও সফরকারী দলের দর্শকদের কথা মাথায় রেখে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
দলের অন্যতম ভরসা তামিম ইকবাল ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় গত জিম্বাবুয়ে ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিং করেছে সৌম্য-নাঈম জুটি। তবে এ জুটির কাছ থেকে প্রত্যাশিত সাফল্য না আসায় নতুন করে রদবদল হতে পারে।
এদিকে, ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকেইনফোকে শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স আভাস দিলেন, ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর মিস করা এবং পারিবারিক সমস্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে না থাকা লিটন দাস কিউইদের বিপক্ষে ওপেনিংয়ে ফিরতে পারেন।
ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টির ইতিহাসে বাংলাদেশের খেলা ৩৩ ম্যাচের মধ্যে ২৩টিতেই উদ্বোধনীতে নেমেছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়ায় সৌম্য সরকার-নাঈম শেখের উপরই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট।কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচে ১০২ রানের ওপেনিং পার্টনারশিপ ছাড়া টানা ৮ ম্যাচে ধারাবাহিক ভাবে ব্যর্থ দুজনই।
যদিও টাইগারদের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সৌম্য-নাঈমদের ব্যাটিং নিয়ে অতটা উদ্বিগ্ন নন। তিনি বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সহজ হলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে কন্ডিশন ব্যাটিং সহায়ক ছিল না। এমন উইকেটে বাউন্ডারি হাঁকানো সবসময়ই কঠিন। তবে আমরা একটা দুইটা ভালো পার্টনারশিপ করে ম্যাচগুলো নিজেদের কব্জায় রাখতে পেরেছি। এটাই সবচেয়ে বড় ব্যাপার।
তিনি আরো যোগ করেন, ছুটি কাটিয়ে লিটন দাস দলে ফেরায় আমাদের ওপেনিংয়ে বিকল্প আরো বাড়ল। তবে আশা করা যায় যে, সে (লিটন) ওপেনিংয়ে সুযোগ পেতে যাচ্ছে হয়তো। তবে এখন প্রশ্ন উঠছে, লিটন ওপেনিংয়ে নামলে তার সঙ্গী কে হবে তা নিয়েও।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল