ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গাভাসকারদের পরামর্শ কানেই নিল না কোহলি
তবে বিরাট কোহলি পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করার ইঙ্গিত দিয়েছেন সাংবাদিক সম্মেলনে। চলতি ইংল্যান্ড সফরে ব্যাট হাতে নেমে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি ঋষভ পন্থ। সুইং বলের সামনে অসহায় দেখাচ্ছে তাঁকে।
এমন সুইং নির্ভর পরিস্থিতিতে পন্থকে ছয় নম্বরে নামানোর বদলে একজন ব্যাটসম্যানকে খেলানোর পরামর্শ দিয়েছেন সুনীল গাভাসকার।দিলীপ বেঙ্গসরকার আবার জানিয়েছেন, একজন বোলারকে বসিয়ে কোহলি ছয় নম্বরে সূর্যকুমার যাদবকে খেলাতে পারেন। তবে কোহলি সাফ জানিয়ে দিয়েছেন, “এই কম্বিনেশনে আমরা বিশ্বাসই করি না। ম্যাচ বাঁচানোর পরিবর্তে আমাদের ফোকাস ম্যাচ জেতাতে। অতীতেও আমরা এই কম্বিনেশনে খেলে জিতেছি। ব্যাটিং অর্ডারের প্ৰথম ছয় জন যদি নিজেদের কাজ না করতে পারে, তাহলে অতিরিক্ত একজন যে সেই বিপদ থেকে উদ্ধার করবে, এমন নিশ্চয়তা নেই।”
কেন পাঁচ বোলারে খেলানো হচ্ছে, সেই যুক্তিও দিয়েছেন কোহলি। বলেছেন, “হাতে পাঁচ বোলার থাকলে বোলারদের ক্লান্ত না করেই বিপক্ষের ইনিংস দু-বার আউট করার সুযোগ থাকে আমাদের।”
পরের টেস্টে যে বোলিং বিভাগে পরিবর্তন হতে পারে, তার আভাস দিলেন কোহলি। সেই ইঙ্গিত দিয়ে ভারতীয় দলনেতা জানিয়েছেন, “বোলিং বিভাগে পরিবর্তন হওয়ার সম্ভবনা মোটেই অযৌক্তিক বিষয় নয়। তবে আমরা কাউকে এমন পরিস্থিতিতে নিয়ে যেতে চাইনা, যেখানে একজন ভেঙে পড়তে পারেন। আমরা সকলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথাবার্তা চালাব। সকলেই যে টানা চারটে টেস্ট খেলতে পারবে, এমনটা আশা করাও উচিত নয়। কারা পরের টেস্টে নামার মত অবস্থায় রয়েছে, সেটা খতিয়ে দেখা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)