ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আগে বাউন্সার দিতাম, এখন সামলাতে হবে: রমিজ রাজা
পিসিবির সর্বোচ্চ পদের নির্বাচন ১৩ সেপ্টেম্বর। এর সপ্তাহ দুই বাকি থাকতেই রমিজ জানিয়েছেন, তার জীবনে পরিবর্তন এসেছে। ধারাভাষ্য ক্যারিয়ারে তিনি ক্রিকেটার থেকে সংগঠক সবারই সমালোচনা করেছেন। তাই পিসিবির সর্বোচ্চ আসনে বসার আগে সতর্ক রমিজ।
পিসিবির দায়িত্ব পাওয়ার আগেই রমিজ জানালেন তিনি কথার বাউন্সার দিতে অভ্যস্ত ছিলেন আর এবার তাকে সামলাতে হবে। অবশ্য তিনি আরও জানিয়েছেন, সবার সহযোগিতা পেলে নতুন দায়িত্বেও তিনি সফল হবেন।
রমিজ টুইটারে লিখেছেন, ‘শেষ টুইট করার পর থেকে আমার জীবনে কিছুটা পরিবর্তন এসেছে। আগে আমি বাউন্সার দিতাম আর এখন সামলাতে হবে কিন্তু আপনাদের সহযোগিতা ও শুভকামনা থাকলে আমি আত্মবিশ্বাসী যে, ভালো কিছু করতে পারব ইনশাআল্লাহ।’
পিসিবির সভাপতি পদের জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান ইতোমধ্যেই দুই জনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছেন। যেখানে রমিজের প্রতিদ্বন্দী আসাদ আলী খান। ১৩ সেপ্টেম্বরের এই নির্বাচনে অবসর প্রাপ্ত বিচারক শেখ আমজাদ সাঈদকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন পিসিবির গভর্নিং কাউন্সিলের সকল সদস্যরা। এছাড়াও পিসিবির চার সদস্যের সঙ্গে ভোট দিবেন প্রধান নির্বাহী ওয়াসিম খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)