ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান
এদিকে এমন অনিশ্চয়তার মধ্যে জানা গেল, পাকিস্তান হয়ে বাংলাদেশে আসার অপেক্ষায় আছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান জানান, আফগান যুব দলের বাংলাদেশ সফরের অপেক্ষা করছেন তারা। পাকিস্তানের ভিসা পেলেই সফরের জন্য রওনা দিবেন তারা।
আফগানিস্তানে তালেবান উত্থানের পর কাবুল থেকে বিমান যোগাযোগ বন্ধ। ফলে সরাসরি দেশ থেকে বাংলাদেশে উদ্দেশ্যে রওনা হওয়া সম্ভব না আফগানদের। তাই বিকল্প হিসেবে বাসে পাকিস্তান গিয়ে সেখান থেকে বাংলাদেশে আসবে আফগান যুবারা। বিজ্ঞাপন
৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ-আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। আফগান যুবারা যখন এখনো এসে পৌঁছেননি তাই সিরিজের সূচিতে পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, পিছিয়ে হলেও সিরিজটি খেলতে চান তারা।
কোভিডের কারণে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ প্রস্তুতি ঠিকভাবে চলছে না। ফলে আফগানিস্তান যুব দলের বিপক্ষে আসন্ন সিরিজটা খেলতে অনেকটাই মরিয়া বাংলাদেশ।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাউসার রোববার বলছেন, 'তারা এক সপ্তাহ দেরিতে এলেও আমাদের আপত্তির কোনো কারণ নেই। সেপ্টেম্বরে এমনিতেই আমাদের আর কোনো খেলা নেই। হাতে পর্যাপ্ত সময় তাই আছে।
আমাদের ছেলেদের ম্যাচ অনুশীলন জরুরি। আফগানিস্তানের ছেলেরাও এই সিরিজের জন্য ট্রেনিং করেছে। আশা করি সিরিজটি হবে।'
আসন্ন সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি যুব টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী নভেম্বরে ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে যাওয়ার কথাও শোনা যাচ্ছে যুব দলের। সিরিজের তৃতীয় দল শ্রীলংকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)