ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাকিব-ফিজ আইপিএলে খেলা নিয়ে বিসিবির যেমন ভাবনা
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মে মাসে মাঝপথে স্থগিত করা হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ২০২১ সালের আসর। সবদিক বিবেচনা করে ভারতের বদলে আরব আমিরাতে নিয়ে যাওয়া হয়েছে টুর্নামেন্টের বাকি থাকা ৩১ ম্যাচ। যা শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।
আইপিএল স্থগিত হওয়ার সময় বাংলাদেশ দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের বাকি অংশে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। কেননা জুন থেকে টানা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে খেলার সূচি ছিল বাংলাদেশ দলের।
এর মধ্যে প্রথম তিনটি সিরিজের কোনো নড়চড় হয়নি। তবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির বাংলাদেশ সফরটি পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রায় ১৮ মাস পর ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আসবে তারা। আর এতেই খুলে গেছে সাকিব ও মোস্তাফিজের আইপিএল খেলার পথ।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু আরব আমিয়াতেই হতে যাওয়া আইপিএলের বাকি অংশে খেলার সুযোগটি লুফে নিতে চাইছেন সাকিব-মোস্তাফিজ। তাদের বোর্ডে আনুষ্ঠানিক চিঠি দেয়ার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আজ (রোববার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে আকরাম বলেছেন, ‘মোস্তাফিজেরটা কিছুদিন আগেই পেয়েছিলাম এবং সাকিব গতকাল চিঠি দিয়েছে। আমরা ১ তারিখ সিদ্ধান্তটা নেবো।’ উল্লেখ্য, ১ তারিখ রয়েছে বোর্ডের সাধারণ সভা।
এসময় আইপিএলে খেলার সুফলের কথা জানিয়ে আকরাম আরও বলেন, ‘এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো একটা সুযোগ। আমাদের খেলোয়াড়রা আইপিএলের মতো উঁচু মানের একটা টুর্নামেন্টে যদি ওরা খেলে, ভালো পারফর্ম যদি করে... ওই কন্ডিশনে আমরা খেলবো, দল অনেক উপকৃত হবে।’
সাকিব-মোস্তাফিজের চিঠির বিপরীতে বোর্ডের বর্তমান অবস্থান জানিয়ে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান বলেছেন, ‘ওদের পারফরম্যান্সটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ্র রহমতে বোর্ড ইতিবাচক আছে। মনে হয় যে, কোনোরকম সমস্যা হবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)