ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: মিরপুরে অনুশীলনে আসেনি নিউজিল্যান্ড দল
সাধারণত অনুশীলন বাতিল করলে সেটি আগেই জানিয়ে দেওয়া হয়। তবে আজ অনুশীলনের সময়ে মাঠে দেখা যায়নি কিউই দলকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে কোনও বিপত্তি তৈরি হলো কি? পরে নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়, এদিনের অনুশীলন সূচি বাতিল করা হয়েছে। ফলে মাঠে আসবে না তারা।
করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা দেখা দিলে হঠাত ম্যাচ বা অনুশীলন বাতিলের ঘোষণা আসে। মিরপুরে নিউজিল্যান্ড দলের অনুশীলন কাভার করতে আসা একাধিক সংবাদমাধ্যম কর্মী সফরকারী দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে পরে তাদের পক্ষ থেকে কারণ জানানো হয়। বলা হয়, কোন শঙ্কা নয়, টানা দুদিন অনুশীলনের পর আজ রোববার বিশ্রাম করবে দল।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট বাংলাদেশে এসেছে টম ল্যাথামরা। তিনদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে নামে গত ২৭ আগস্ট। প্রায় ৮ বছর পর বাংলাদেশে এসেছে কিউরা। তবে জৈব সুরক্ষাজনিত কারণে এবারের সফরে কোনও অনুশীলন ম্যাচ খেলবে না ব্ল্যাকক্যাপসরা।
আগামী ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। সিরিজের বাকি ৪টি খেলা হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ হবে বিকাল ৪টায়, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)