ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া: হাসপাতালে জাদেজা
শনিবার হেডিংলি টেস্ট শেষ হতেই স্ক্যান করতে হাসপাতাল ছুটে যান জাদেজা। হাঁটুতে চোট পেয়েছেন ভারতীয় এই অলরাউন্ডার। এ কারণেই সময় নষ্ট না করে দ্রুত স্ক্যান করানোর জন্যই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চোট কতটা গুরুতর সেটি অবশ্য এখনই জানা যাচ্ছে না। স্ক্যানের ফল হাতে পেলেই উত্তর মিলবে।
তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতাল থেকে ছবি পোস্ট করে জাদেজা। যেখানে অবশ্য হাসপাতালের পোশাকে এই তারকা ক্রিকেটার লিখলেন, ‘এটা মোটেও ভালো জায়গা নয়।’
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সতর্কতার জন্য স্ক্যান করিয়েছেন জাদেজা। হেডিংলি টেস্টে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে লাগে তার। আপাতত এই ইনজুরিটা ‘খুব গুরুতর’ নয় বলে মনে করছে টিম ম্যানেজম্যান্ট। এ কারণেই এখন ভারতীয় দলের সঙ্গেই থাকবেন তিনি। ২ সেপ্টেম্বর ওভালে শুরু সিরিজের চতুর্থ টেস্ট। যেখানে তার জায়গায় ভারতীয় দলে জায়গা পেতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)