ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ বাছাইপর্বের জন্য নতুন দল ঘোষণা করলো ব্রাজিল
ওইসব দলের বিপক্ষে কিনা খর্বশক্তির দল নিয়ে মাঠে নামবেন সেলেকাওরা। এ কারণ দুশ্চিন্তা ভর করেছে কোচ তিতের মধ্যে। দলের সেরা সব তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে।
জানা গেছে, কোয়ারেন্টিনের জটিলতা এড়াতে ফুটবলারদের ছাড়তে রাজি নয় ইংল্যান্ড, স্পেন, ইতালি ও পর্তুগালের ক্লাবগুলো।
তাই পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপ বাছাইপর্বের তিনটি ম্যাচের জন্য পূর্বঘোষিত দলে নতুন ৯ খেলোয়াড় যোগ করেছে ব্রাজিল।
এর আগে গত ১৩ আগস্ট তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছিলেন তিতে। সেখানে টোকিও অলিম্পিকে সোনাজয়ী দলের ৬ জনই রয়েছেন।
কিন্তু ক্লাবগুলোর আপত্তির কারণে ২৫ জনের মধ্যে ১৫ জনের খেলাই এখন অনিশ্চিত।
শেষ পর্যন্ত তাদের পাওয়া না গেলে বেকায়দায় পড়তে হবে। ঝুঁকি এড়াতে তাই শুক্রবার নতুন ৯ খেলোয়াড় দলে ডেকেছেন তিতে।
ডাক পেয়েছেন গোলকিপার এভেরসন ও সান্তোস, ডিফেন্ডার মিরান্দা, মিডফিল্ডার এদেনিলসন, গারসন ও নুনেস এবং তিন ফরোয়ার্ড হাল্ক, ম্যালকম ও ভিনিসিউস জুনিয়র।
খেলোয়াড়দের লাতিন আমেরিকায় যেতে দিতে রাজি নয় ইংলিশ ক্লাবগুলো। কারণ করোনার প্রকোপ ইউরোপে কমে গেলেও যুক্তরাজ্য সরকারের লাল তালিকায় এখনও রয়ে গেছে লাতিন আমেরিকার সব দেশ।
এই পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্রেদ, চেলসির চিয়াগো সিলভা, ম্যানচেস্টার সিটির এদেরসন ও গাব্রিয়েল জেসুস, লিভারপুলের আলিসন, ফাবিনিয়ো ও রবের্তো ফিরমিনো, এভারটনের রিশার্লিসন এবং লিডস ইউনাইটেডের রাফিনিয়াকে দেশে ফিরতে দেবে না ক্লাবগুলো। অর্থাৎ তারা ব্রাজিলের হয়ে না খেলার সম্ভাবনাই বেশি।
প্রসঙ্গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পর এ সপ্তাহে মাঠে ফিরতে যাচ্ছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে ২ সেপ্টেম্বর চিলি, ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও ৯ সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?