ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
রুবেল তাসকিনের মধ্যে যে কোনো একজন সুযোগ পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে
এর আগে ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যেখানে কিছু ক্রিকেটার নিশ্চিত হলেও এখনও অনিশ্চিত অনেক ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৯ সদস্যের দলে রয়েছেন পাঁচজন ফাস্ট বোলার। তারা হলেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
কোন অঘটন না হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে নিশ্চিত ২ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামের। তৃতীয় ফাস্ট বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই নিশ্চিত মোহাম্মদ সাইফুদ্দিন। তবে দেখার বিষয় ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে কতজন ফাস্ট বোলার রাখে নির্বাচকরা।
সর্বশেষ তথ্য মতে চারজন ফাস্ট বোলার নিয়ে বিশ্বকাপে যেতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে তাসকিন আহমেদ এবং রুবেল হোসেনের মধ্যে কে থাকবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে? টি-টোয়েন্টি ক্রিকেটে এই বছর এই দুইজনের পারফরম্যান্স হতাশাজনক। এই বছর মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন।
এপ্রিলের নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে দুই ওভারে ৩৩ রান দিয়েছিলেন তিনি। এরপরে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দেখা যায়নি তাকে। অন্যদিকে এবছর টি-টোয়েন্টি ক্রিকেটে চারটি ম্যাচ খেলেছেন তাসকিন। চার ম্যাচে তিনি উইকেট নিয়েছেন মাত্র দুটি।
চার ম্যাচে ১১.৫ ওভার বোলিং করে তিনি রান দিয়েছেন ১২৯। তাই রুবেল এবং তাসকিন এর মধ্যে যেকোনো একজনকে দেখা যেতে পারে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। তবে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়ারে ৫ জন ফাস্ট বোলার রাখে নির্বাচকরা তাহলে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে দেখা যেতে পারে দুইজনকেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)