ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় ৩ নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া
হেডিংলে টেস্টে হেরে বসায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ধাক্কা খেল ভারত। শীর্ষস্থান খুইয়ে একধাক্কায় তিন নম্বরে নেমে গেল টিম ইন্ডিয়া। হেডিংলে টেস্টের আগে ৫৮.৩৩ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ভারত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের এক নম্বরে অবস্থান করছিল। লিডসে হারের পর তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেলেন কোহলিরা।
ভারত হারায় লিগ টেবিলের শীর্ষে উঠে যায় পাকিস্তান। তারা ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। ওয়েস্ট ইন্ডিজও ২টি টেস্ট থেকে ৫০.০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে পাকিস্তান অ্যাওয়ে সিরিজ খেলার সুবাদে ক্রমতালিকায় এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে দ্বিতীয় স্থানে।
ঠিক একইভাবে ভারতের মতো তিনটি টেস্ট থেকে ৩৮.৮৮ শতাংশ হারে ১৪ পয়েন্ট সংগ্রহ করেছে ইংল্যান্ডও। এক্ষেত্রেও ভারত অ্যাওয়ে সিরিজ খেলার সুবাদে রুটদের থেকে এগিয়ে রয়েছে। ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বরে।
ভারত ও ইংল্যান্ড পয়েন্টের নিরিখে এগিয়ে রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের থেকে। তা সত্ত্বেও তারা লিগ টেবিলের পিছনের সারিতে অবস্থান করছে। কারণ, এবারও পয়েন্টের নিরিখে নয়, ফাইনালিস্ট নির্ধারণ করা হবে সংগৃহীত পয়েন্টের শতকরা হারে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিন্যাস অনুযায়ী, প্রতিটি টেস্ট জয়ের জন্য মিলবে ১২ পয়েন্ট করে। ম্যাচ টাই হলে ৬ পয়েন্ট করে ভাগ করে নেবে দু’টি দল। টেস্ট ড্র হলে উভয় দলের ঝুলিতে যাবে চার পয়েন্ট করে। অর্থাৎ দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ২৪ পয়েন্ট, তিন ম্যাচের সিরিজে ৩৬ পয়েন্ট, চার টেস্টের সিরিজে ৪৮ পয়েন্ট এং পাঁচ ম্যাচের সিরিজে সর্বোচ্চ ৬০ পয়েন্ট পেতে পারে কোনও দল। সেইসঙ্গে স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটারও নিয়ম রয়েছে। নির্ধারিত সময়ে যতগুলি ওভার কম করবে কোনও দলে, তত পয়েন্ট কাটা যাবে তাদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)