ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১ম টি-২০’তে কিউইদের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ
গত অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সফলতা পেতে হলে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ সেটা এবার দেখে নেয়া যাক। গত জিম্বাবুয়ে সিরিজ থেকে আগেভাগেই দেশে ফেরার কারনে অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
তবে নিউজিল্যান্ড সিরিজের একাদশে অন্তর্ভুক্ত হয়েছে তারা। সেই সাথে স্কোয়াডে যুক্ত হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবও। এদিকে অস্ট্রেলিয়া সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থতার ষোলকলা পূর্ন করা সৌম্য সরকারের বদলে ওপেনিং পজিশনে নাইম শেখের সাথে লিটন দাস থাকতে পারেন এমনটা ধারনা করা হচ্ছে।
তিন নম্বর পজিশনে সাকিব আল হাসানের জায়গাটা পাকা রয়েছে আগে থেকেই। অস্ট্রেলিয়া সিরিজে চার নম্বর পজিশনে ভিন্নতা দেখা গেলেও মুশফিকুর রহিম একাদশে যুক্ত হওয়ায় এই পজিশনে থাকছেন তিনি। টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যদি পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন তাহলে নুরুল হাসান সোহানকে দেখা যাবে ছয় নম্বরে।
সাত নম্বর পজিশনে সৌম্য সরকারের থাকার সম্ভাবনা রয়েছে। অথবা সোহানকে সাত নম্বরে নামানো হলে ছয় নম্বরে দেখা যাবে সৌম্যকে। আফিফ হোসেন ধ্রুবকে ফিনিশার হিসেবে একাদশে রাখার পর বোলিং বিভাগে নাসুম আহমেদ কিংবা শেখ মাহাদি হসান থেকে যেকোনো একজন সুযোগ পেতে পারেন একাদশে। সেই সাথে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের একাদশে থাকা নিশ্চিতই বলা যায়।
এক নজরে প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হসান/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)