ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজকে সামলানোর ফন্দি আঁটছে নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজের কাটার আর স্লোয়ার ছিল মনোমুগ্ধকর। স্পিন বান্ধব ও ধীর গতির উইকেটের সুবিধা কাজে লাগিয়ে মুস্তাফিজ হয়ে উঠেছিলেন ভিন্ন ঘরানার এক পেসার। তার মত সফলতা পাননি অস্ট্রেলিয়ার বিশ্বসেরা পেসাররাও। মুস্তাফিজের বিরুদ্ধে রান করতে হিমশিম খেতে হয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের।
সেই মুস্তাফিজকে হুমকি মনে করছে নিউজিল্যান্ডও। তবে একইসাথে দলটি মুস্তাফিজকে সামলানোর পথ খুঁজে বের করার চেষ্টায় রত। দলের কোচ গ্যারি স্টিড বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সে অসাধারণ বল করেছে। তার ডেলিভারিগুলো কীভাবে করেছে তা দেখা অনেক উপভোগ্য ছিল।
অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়ের মত সে আমাদের জন্য হুমকি।’ মুস্তাফিজের বোলিংয়ের ধরন যেমন ভিন্ন, তেমনি তাকে সামলাতে নিউজিল্যান্ডের পরিকল্পনাও ভিন্ন। যদিও কী সেই ‘ভিন্ন পরিকল্পনা’, তা খোলাসা করেননি স্টিড। আপাতত মুস্তাফিজকে তার স্বস্তির জায়গা পেতে না দেওয়াই লক্ষ্য কিউইদের।
স্টিড বলেন, ‘তার ব্যাপারে আমরা ভালো করে কাজ করেছি। আলোচনা করেছি, কীভাবে তার বিরুদ্ধে সফল হওয়া যায়। এখন খেলায় কীভাবে তা কাজে লাগানো যাচ্ছে তাই মূল বিষয়। তাকে আমরা চাপে রাখার চেষ্টা করবো এবং আমাদের লক্ষ্য তার বিরুদ্ধে ভিন্ন কিছু করা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)