ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তৃতীয় টেস্টে ইনিংস ব্যবধানে ভারতকে হারালো ইংল্যান্ড
প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ভারত অলআউট হয়েছিল ৭৮ রানে, জেমস অ্যান্ডারসন, ক্রেইগ ওভারটনের বোলিং তোপে। জবাবে স্বাগতিক দল জড়ো করে রানের পাহাড়। জো রুটের দুর্দান্ত শতকে ভর করে ইংল্যান্ড জড়ো করে ৪৩২ রান। স্বাগতিক দল পায় ৩৫৪ রানের লিড।
বিশাল এই লিডের নিচেই চাপা পড়ে গেছে ভারতের স্বপ্ন। এই ম্যাচে পরাজয় ঠেকানোই ছিল ভারতের মূল লক্ষ্য। তবে সেজন্য ব্যাট করতে হত আস্ত দুটি দিন। বিরাট কোহলিদের হাতে ছিল মাত্র ৮টি উইকেট।
২ উইকেটে ২১৫ রান নিয়ে খেলতে নামা ভারত ম্যাচ বাঁচানো দূরে থাক, ইনিংস ব্যবধানে পরাজয়টাও ঠেকাতে পারেনি। অলি রবিনসনের বোলিং তোপে মাত্র ২৭৮ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ৯১ ও অধিনায়ক বিরাট কোহলি ৫৫ রান করে সাজঘরে ফেরেন।
তাদের বিদায়ের পর প্রতিরোধ গড়তে পারেননি কেউই। শেষমেশ ৯৯.৩ ওভার ব্যাট করে ভারতের ইনিংস থামে ২৭৮ রানে। অলি রবিনসন একাই শিকার করেন পাঁচটি উইকেট। তিনটি উইকেট শিকার করেন ক্রেইগ ওভারটন। তৃতীয় ম্যাচ শেষে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভারত
ভারত ১ম ইনিংস : ৭৮/১০ (৪০.৪ ওভার)রোহিত ১৯, রাহানে ১৮অ্যান্ডারসন ৬/৩, ওভারটন ১৪/৩
ইংল্যান্ড ১ম ইনিংস : ৪৩২/১০ (১৩২.২ ওভার)রুট ১২১, মালান ৭০, হামিদ ৬৮, বার্নস ৬১শামি ৯৫/৪, বুমরাহ ৫৯/২
ভারত ২য় ইনিংস : ২৭৮/১০ (৯৯.৩ ওভার)পূজারা ৯১, রোহিত ৫৯, কোহলি ৫৫রবিনসন ৬৫/৫, ওভারটন ৪৭/৩
ফল : ইংল্যান্ড ইনিংস ও ৭৬ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)