ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিদায় বলে ইতালি ছাড়লেন রোনালদো
শুক্রবার ৪০ মিনিটের মতো জুভেন্টাসের ট্রেনিং গ্রাউন্ডে ছিলেন সিআরসেভেন। এ সময় তিনি তার লকার খালি করেন।আগের দিন জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি জানিয়েছিলেন, রোনালদো ক্লাব ছাড়তে চান সে কথা জানিয়ে দিয়েছেন তাকে। তাই শনিবারের ম্যাচের জন্য অনুশীলনে ডাকা হয়নি।
অ্যালেগ্রি বলেন, ‘গতকাল, রোনালদোর সঙ্গে কথা বলেছি। সে আমাকে জানিয়েছে, জুভেন্টাসে আর থাকতে চায় না। তাই আগামীকালের (এমপোলির বিপক্ষে) ম্যাচের জন্য তাকে ডাকা হয়নি। আজ সকালে সে অনুশীলন করেনি।’
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে আসেন রোনালদো। তার হঠাৎ এভাবে চলে যাওয়া হতাশার কি না? এমন প্রশ্নে অ্যালেগ্রি বলেন, ‘আমি আসলে হতাশ নই। কারণ রোনালদো তার নিজের সিদ্ধান্ত নিয়েছে। সে এখানে তিন বছর ধরে ছিল, অবদান রেখেছে। সে জুভেন্টাসের জন্য নিবেদিতপ্রাণ ছিল। এখন চলে যাচ্ছে। জীবন থেমে থাকবে না।’
স্থানীয় সময় দুপুর একটার দিকে তুরিনের কেসেলে বিমানবন্দরে পৌঁছান রোনালদো। ব্যক্তিগত বিমানে চড়ে ছাড়েন ইতালি। আগামী কয়েক ঘণ্টার মধ্যে হয়তো তার ভবিষ্যৎ সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে।
তবে গণমাধ্যমে আসছে, রোনালদো আবারও ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন। সম্ভবত ম্যানচেস্টার সিটির জার্সিতে দেখা যাবে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফুটবল তারকাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?