ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া: বিশ্বকাপ বাছাইয়ের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো জার্মানী
ইউরো ২০২০’ এ শেষ ১৬’র লড়াইয়ে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে বিদায় নেবার পর ১৫ বছরের সম্পর্কের ইতি টেনে জার্মান জাতীয় দল থেকে সড়ে দাঁড়ান জোয়াকিম লো। এরপরই কোচের পদে আসীন হন ফ্লিক।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ-জে’র শীর্ষস্থানে থাকা আর্মেনিয়ার থেকে তিন পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানী। গত মাসে সর্বশেষ তারা নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত হয়েছিল।
চারবারের চ্যাম্পিয়ন জার্মানী আগামী ২ সেপ্টেম্বর অপেক্ষাকৃত দূর্বল দল লিচেনস্টেইনের বিপক্ষে মাঠে নামবে। এর তিনদিন পর আর্মেনিয়া ও ৮ সেপ্টেম্বর আইসল্যান্ডের মোকাবেলা করবে।
২০১৯/২০ সালে ফ্লিকের অধীনে ট্রেবল জয় করেছিল বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন দলটি থেকে আটজন খেলোয়াড় জাতীয় দলে অন্তর্ভূক্ত করেছেন ফ্লিক। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন বরুসিয়া অধিনায়ক রেয়াস।
ইনজুরির কারণে এবারের দলে নেই বরুসিয়া সেন্টার-ব্যাক ম্যাট হামেলস ও লিডস ডিফেন্ডার রবিন কোচ। বরুসিয়া মোচেনগ্ল্যাবাখের সেন্টার-ব্যাক মাথিয়াস গিন্টার করোনা পজিটিভ হওয়ায় খেলতে পারছেনা।
তাদের অনুপস্থিতিতে ফ্লিক প্রথমবারের মত দলে ডেকেছেন হফেনহেইমের লেফট-ব্যাক ডেভি রাওম, ফ্রেইবার্গ সেন্টার-ব্যাক নিকো স্কোটারবাক ও রেড বুল সালজবার্গেও ১৮ বছর বয়সী টিনএজার ফরোয়ার্ড কারিম আদেমেই।
দল প্রসঙ্গে ফ্লিক বলেছেন, এটি অভিজ্ঞতা ও তারুন্যের মিশেলে দারুণ একটি দল। একটি দল হিসেবে আমরা নিজেদের প্রস্তুত করে তুলতে মুখিয়ে আছি। আমাদের কি যোগ্যতা আছে সেটা প্রমান করাই গুরুত্বপূর্ণ।
২০১৮ সালের বিশ্বকাপ গ্রুপ পর্বে তলানির দল হিসেবে বিদায় নেবার পর থেকেই দারুণ চাপের মুখে রয়েছে জার্মানী।
গত নভেম্বরে উয়েফা নেশন্স লিগে স্পেনের কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল জার্মানী। তবে সবকিছুকে পেছনে ফেলে ফ্লিকের অধীনে নতুন করে শুরু করতে চায় জার্মানরা।
জার্মান স্কোয়াড :
গোলরক্ষক : ম্যানুয়েল নয়্যার, বার্নাড লেনো, কেভিন ট্র্যাপ
ডিফেন্ডার : রিডল বাকু, রবিন গোসেন্স, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাওম, এন্টোনিও রুডিগার, নিকো স্কোটারবাক, নিকলাস সুয়েলে।
মিডফিল্ডার : মাহমুদ দাহুদ, লিও গোরেতজা, জসুয়া কিমিচ, ইকে গুনডোগান, জামাল মুসিয়ালা, জোনাস হফম্যান, ফ্লোরিয়ান রিটজ, ফ্লোরিয়ান নেহাস।
ফরোয়ার্ড : করিম আদেমেই, কেই হাভার্টজ, সার্জি গ্যানাব্রি, থমাস মুলার, লেরও সানে, মার্কো রেয়াস, টিমো ওয়ার্নার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?