ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ বাংলাদেশ ক্রিকেট নিয়ে বিশেষ বার্তা পাঠালো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ
বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন পর্যন্ত আয়োজন করেছে তিনটি আন্তর্জাতিক সিরিজ। আতিথেয়তা দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে।
বর্তমানে বাংলাদেশ সফরে আছে নিউজিল্যান্ড জাতীয় দল। কিউইরা আতিথেয়তায় কতটা সন্তুষ্ট তা হয়ত জানা যাবে সিরিজের পর। তার আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার মত এশিয়ার বাইরের দল মুগ্ধ বাংলাদেশের জৈব সুরক্ষা বলয় ব্যবস্থায়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই পরিস্থিতির মধ্যেও বিসিবি যে ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে তা নিয়ে বিশদ আলোচনা হয়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ভূয়সী প্রশংসা করে গেছে। ইংল্যান্ড থেকে বাংলাদেশ সফরে এসে তারা বলেছে, বাংলাদেশের বায়োবাবল নিরাপত্তা বিশ্বমানের।’
বাংলাদেশ সফরের আগে একগাদা কঠোর শর্ত জুড়ে দিয়ে আলোচনার জন্ম দেওয়া অজিরাও সন্তুষ্ট বাংলাদেশের আয়োজনে। পাপন বলেন, ‘পরশুদিনের আগের দিন (২৩ আগস্ট) অস্ট্রেলিয়ার বোর্ড আমাকে লিখিত দিয়েছে- দিস ইজ ওয়ার্ল্ড ক্লাস।
তাদের ধারণাই ছিল না বাংলাদেশ এত সুন্দর করে খেলা আয়োজন করতে পারবে, পুরোপুরি বায়োবাবল ধরে রেখে।’ ‘আমরা ডিপিএলও খেলেছি ফাইভ স্টার হোটেলে রেখে বায়োবাবল তৈরি করে। এটা অত্যন্ত কঠিন কাজ। বাইরে থেকে বোঝা যায় কি না জানি না। একটা ভুলের জন্য সব ভেস্তে যেতে পারে।’– বলেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)