ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের ৪ জনকে বিশ্বমানের ক্রিকেটার বললেন নিউজিল্যান্ড তারকা
উইকেটের নিচু হয়ে যাওয়া ধীরগতির কারণে বোলারদের স্লোয়ারের বিপক্ষে ব্যাটসম্যানদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা।সেই পরীক্ষায় বিশাল ব্যবধানে জয়ী বোলাররাই। বাংলাদেশ দলের দুই বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামরা স্লোয়ারের মায়াজালে নাচিয়েছেন অসি ব্যাটসম্যানদের আর ঘূর্ণিজালে তাদের আটকেছেন সাকিব আল হাসান, নাসুম আহমেদরা। অসি স্পিনার অ্যাশটন অ্যাগার, মিচেল সুয়েপসনরাও ছিলেন দুর্দান্ত।
বাংলাদেশে আসার আগে লিঙ্কনে মন্থর ও ক্ষয়ে যাওয়া উইকেটে ভালো প্রস্তুতি নিয়ে এসেছে কিউইরা। তাদের কোচ-অ্যানালিস্টরাও নিশ্চয়ই বাতলে দিচ্ছেন মিরপুরের উইকেটে খেলার পথ। এসবের পাশাপাশি নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র জানালেন, শিখতে চান তিনি বাংলাদেশের তারকাদের দেখেও।
“মাত্রই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতল। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার তাদের আছে। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেশে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।” রবীন্দ্রর সেই শিক্ষা সফর শুরু বুধবার থেকে, পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি সেদিনই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)