ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ভয় কাটেনি ভারতের আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে কোহলি-পুজারা
স্বাগতিক ইংল্যান্ড হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৩৫৪ রানের বিশাল লিড নিয়েছে । জবাবে তৃতীয় দিন শেষে ৮০ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ২১৫ রান করেছে ভারত। ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ১৩৯ রান। সেই মিশনে লড়ছেন দুই তারকা চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলি।
৮ উইকেটে ৪২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। শুক্রবার এর সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করতেই সাজঘরে ফিরে যান বাকি দুই ব্যাটসম্যান। ফলে ৪৩২ রানে অলআউট হয় স্বাগতিকরা। ভারত প্রথম ইনিংসে মাত্র ৭৮ রান করায় তাদের লিড দাঁড়ায় ৩৫৪ রানের।
ম্যাচের প্রায় পৌনে তিন দিন বাকি থাকা অবস্থায় ৩৫৪ রানের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৩৪ রান। ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন লর্ডসে আগের ম্যাচে সেঞ্চুরি করা লোকেশ রাহুল। তার ব্যাট থেকে আসে ৮ রান।
এরপর দ্বিতীয় উইকেটে ২৮.৪ ওভারে ৮২ রানের জুটি গড়েন রোহিত শর্মা ও পুজারা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সাবলীল ব্যাটিং করছিলেন রোহিত। কিন্তু তাকে সাজঘরে ফিরতে হয় আম্পায়ারের এক প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তে। রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি ৫৯ রান করা রোহিত।
দিনের বাকি সময়ে আর বিপদ ঘটতে দেননি পুজারা ও কোহলি। দুজন মিলে দিন শেষে অবিচ্ছিন্ন রয়েছেন ৯৯ রানের জুটি গড়ে। ২০১৮ সালের সিডনি টেস্টে সবশেষ সেঞ্চুরি করা পুজারা অপরাজিত রয়েছেন ৯১ রানে। অধিনায়ক কোহলি শনিবার খেলতে নামবেন নামের পাশে ৪৫ রান নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)