ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এক বছরে যত কোটি টাকা আয় করেছে বিসিবি
গতকাল (২৬ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ছে। সেই সভায় বোর্ডের আগামী পরিকল্পনা সহ পূর্বের অবস্থানও তুলে ধরেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
বিসিবি বস জানিয়ছেন গত ৩ বছরে বোর্ড আয় করেছে ২৯ মিলিয়ন ডলার। প্রতি বছরের হিসেবে বোর্ড আয় করেছে প্রায় ১০ মিলিয়ন ডলার। প্রতি বছরে বাংলাদেশী টাকায় যার পরিমান দাঁড়ায় প্রায় ৮৫ কোটি টাকা।
বিসিবি প্রেসিডেন্ট বোর্ডের আয় সম্পর্কে জানাতে গিয়ে বলেন, ‘’বড় বড় বোর্ডগুলো করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত। বড় বড় দেশগুলো আইসিসি থেকে টাকা লোন নিচ্ছে বা চাচ্ছে। সে জায়গায় আমরা ক্রিকেটের বাইরেও অনেককে সাহায্যের চেষ্টা করে গেছি। ২০১২ থেকে ২০১৮, এই ছয় বছরে আমরা ৩৩ মিলিয়ন ডলারেরও কিছু বেশি পেয়েছিলাম। আর গত ৩ বছরে সেটা ২৯ মিলিয়ন ডলার, এই করোনা পরিস্থিতি সত্ত্বেও।’’
বোর্ডের আয়ের টাকা দিয়ে অবকাঠামোগত উন্নয়নের দিকেই নজর দেয়া হয়েছে বলেও জানান নাজমুল হাসান পাপন। যেখানে অন্তর্ভুক্ত ছিলো নতুন জিমনেশিয়াম, সিলেটে স্টেডিয়ামের উন্নয়ন কিংবা বরিশালের মত ভেন্যুগুলোকে উপযোগী করে তোলা।
পাপন বলেন, ‘’অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করেছি সেগুলো হাইলাইট করেছি। বিভিন্ন ভেন্যুতে আমরা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম তৈরী করেছি, সিলেটের আউটার স্টেডিয়ামে আলাদা মাঠ এবং বরিশালের মত ভেন্যুতে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার জন্য বড় ধরণের অবকাঠামোগত উন্নয়ন করেছি, খুলনায় করেছি।’’
‘’বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা ঘরোয়া টুর্নামেন্টগুলো বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছি। আন্তর্জাতিক সিরিজ যেগুলো হয়েছে সেগুলো বঙ্গবন্ধুনর নামে করেছি। এমনকি আমরা দেশের বাইরে শ্রীলঙ্কা সিরিজ যেটা ওখানে হয়েছে সেটাও বঙ্গবন্ধুর নামে করেছি। জিম্বাবুয়েতে যে সিরিজটি খেলতে গেলাম সেখানেও মুজিব শতবর্ষ হাইলাইট করেছি।’’- যোগ করেন পাপন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল