ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
গত অস্ট্রেলিয়া সিরিজ সফলভাবে শেষ করার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও সফলতা পেতে হলে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ সেটা এবার দেখে নেয়া যাক।
গত জিম্বাবুয়ে সিরিজ থেকে আগেভাগেই দেশে ফেরার কারনে অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না গুরুত্বপূর্ণ দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। তবে নিউজিল্যান্ড সিরিজের একাদশে অন্তর্ভুক্ত হয়েছে তারা। সেই সাথে স্কোয়াডে যুক্ত হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবও।
এদিকে অস্ট্রেলিয়া সিরিজে ওপেনার হিসেবে ব্যর্থতার ষোলকলা পূর্ন করা সৌম্য সরকারের বদলে ওপেনিং পজিশনে নাইম শেখের সাথে লিটন দাস থাকতে পারেন এমনটা ধারনা করা হচ্ছে।
তিন নম্বর পজিশনে সাকিব আল হাসানের জায়গাটা পাকা রয়েছে আগে থেকেই। অস্ট্রেলিয়া সিরিজে চার নম্বর পজিশনে ভিন্নতা দেখা গেলেও মুশফিকুর রহিম একাদশে যুক্ত হওয়ায় এই পজিশনে থাকছেন তিনি।
টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যদি পাঁচ নম্বরে ব্যাট হাতে নামেন তাহলে নুরুল হাসান সোহানকে দেখা যাবে ছয় নম্বরে। সাত নম্বর পজিশনে সৌম্য সরকারের থাকার সম্ভাবনা রয়েছে। অথবা সোহানকে সাত নম্বরে নামানো হলে ছয় নম্বরে দেখা যাবে সৌম্যকে।
আফিফ হোসেন ধ্রুবকে ফিনিশার হিসেবে একাদশে রাখার পর বোলিং বিভাগে নাসুম আহমেদ কিংবা শেখ মাহাদি হসান থেকে যেকোনো একজন সুযোগ পেতে পারেন একাদশে। সেই সাথে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের একাদশে থাকা নিশ্চিতই বলা যায়।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হসান/নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল