ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ক্রিকেটারদের নিয়ে মধুর সমস্যায় পড়েছেন পাপন
তার অনুভব, এক সময় হয়তো সেটা ছিল। তবে এখন জাতীয় দলের পাইপলাইন বেশ সমৃদ্ধ। এক ঝাঁক তরুণ, উদীয়মান ও মেধাবী ক্রিকেটার এখন এসে পড়েছে। তাই এখন আর বলা যাবে না যে, বাংলাদেশে ক্রিকেটার সংকট।
বৃহস্পতিবার স্থানীয় এক হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে মিডিয়ার সাথে আলাপে বোর্ড প্রধান বলেন, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের প্লেয়ার (খেলোয়াড়) সংকট। রিপ্লেসমেন্ট (বদলি) ছিল না। এখন বেশ কিছু প্লেয়ার আমাদের আছে।
পাপন যোগ করেন, ‘উদাহরণ হিসেবে যদি বলি, এই যে বিশ্বকাপ খেলতে যাবে নাইম শেখ, আফিফ হোসেন। তারা অসাধারণ করেছে। এর বাইরেও অনূর্ধ্ব-১৯ থেকে যে ছেলেগুলো এলো। শরিফুলকে দেখেন। এই যে একটা ছেলে এসে জায়গা করে নিলো, এটা তো ভালো লক্ষণ।
নাসুম, শেখ মাহেদিরা জায়গা করে নিয়েছে। শামিম পাটোয়ারীও অসাধারণ। এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, এটা বিশ্বমানের। ও বাংলাদেশের সেরা উইকেটকিপার, এখন পর্যন্ত আমি যেটা দেখেছি।’
বিসিবি সভাপতির ধারণা, এখন জাতীয় দলের ভেতরে ও বাইরে একটা সুস্থ প্রতিযোগিতা চলছে। কে কার জায়গা নেবে, কোন পজিশনে কে খেলবে, কার রিপ্লেসমেন্ট কে হবে- তা নিয়ে মধুর প্রতিদ্বন্দ্বিতা।
সে প্রসঙ্গের অবতারণা ঘটাতে গিয়ে নাজমুল হাসান পাপন মুশফিকুর রহীম আর লিটন দাসের উদাহরণ টানেন। বিসিবি সভাপতি বলেন, ‘এই যে দেখেন মুশফিক, লিটন নিউজিল্যান্ড সিরিজে দলে ঢুকবে। ওরা যখন ঢুকবে, কাকে বাদ দেবেন? হুট করেই তো কাউকে বাদ দেওয়া যায় না।
যখন তামিম আসবে, তখন কাকে বাদ দেবেন? আমি বলতে চাচ্ছি, এটা একটা সমস্যা। কিন্তু মধুর সমস্যা। এটাই আমরা চাই। এটা চাচ্ছিলাম। কিন্তু এমনি এমনি তো আর হয়নি, পরিকল্পনার ফলেই এসেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)