ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে নিয়ে বলা ডু প্লেসির ১টি কথা সারা বিশ্বে মুহুর্তেই ভাইরাল
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জেতে ৪-১ ব্যবধানে।
অজিদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়, তাদের বিপক্ষে যেকোনো ফরম্যাটে প্রথমবারের মত সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে সবচেয়ে কম রানের লজ্জায় আটকে ফেলা- সিরিজ জুড়ে বাংলাদেশ গড়ে একগাদা রেকর্ড।
সেই রেকর্ড আর ইতিহাস গড়া জয়ে বড় অবদান ছিল সাকিব আল হাসানের। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে সাকিবের ক্ষুরধার বোলিং অজিদের শ্রেষ্ঠত্ব মাটিতে নামিয়ে আনে। সেই সিরিজ জয় নিশ্চিত করে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গিয়ে সাকিব আবার দেশেও ফিরে এসেছেন। এতদিনে ডু প্লেসি সাকিবকে জানালেন অভিনন্দন!
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ডু প্লেসি সাকিবের উদ্দেশে লিখেছেন, ‘সাকিব, অস্ট্রেলিয়াকে হারানোয় এবং ম্যান অব দ্যা সিরিজ হওয়ায় অভিনন্দন! এমন মুহূর্ত সবসময় দারুণ! আশা করি তুমি আর রেগে নেই।’
ডিপিএলের আম্পায়ারিংসহ নানা ইস্যুতে সাম্প্রতিক সময়ে সাকিবকে বেশ উত্তেজিত মেজাজে দেখা গেছে একাধিকবার।
ডু প্লেসি হয়ত সাকিবের সেই রাগ উবে যাওয়ার কথাই বলেছেন। বন্ধুর কাছ থেকে বার্তা পেয়ে সাকিব প্রত্যুত্তর দিতে ভুলেননি।
এক পৃথক টুইটে সাকিব লিখেছেন, ‘ধন্যবাদ ডু প্লেসি। মাঠ ও মাঠের বাইরে আমি এখন স্বস্তিতে আছি। এবং হ্যাঁ, তুমি ঠিক, এটা দারুণ এক মুহূর্ত ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)