ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
অনেক বড় সুখবর পেলো মেসিসহ পাঁচ ফুটবলার
সম্মাননা পাওয়া পাঁচ ফুটবলারের মধ্যে তিনজনই আর্জেন্টিনা দলের। তারা হলেন-লিওনেল মেসি, ডি মারিয়া ও লিয়ান্দ্রো প্যারেদেস। পুরস্কারজয়ী অন্য দুজন হলেন-ইতালির জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি।
আর্জেন্টিনাকে কোপার শিরোপা জেতাতে পিএসজির এই তিন তারকার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জেতার পেছনে বড় অবদান ছিল মেসির। আসরে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। তার পা থেকে আসে ৪টি গোল। এ ছাড়া সতীর্থদের দিয়েও করিয়েছেন ৫টি গোল। জাদুকরী পারফরমেন্সে সবশেষ কোপার সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি মেসি টুর্নামেন্টের সেরার পুরস্কারও জেতেন।
এদিকে ব্রাজিলের বিপক্ষে ফাইনালে গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। আর রক্ষণভাগে প্যারেদেস ছিলেন অন্যতম ভরসার প্রতীক।
এ ছাড়া ইতালির ইউরো জয়ের নায়ক ছিলেন জিয়ানলুইজি ডোনারুম্মা ও মার্কো ভেরাত্তি। গোলরক্ষক হয়েও ডোনারুম্মা ইউরো চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন।
ইউরোর ফাইনালে ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা জয়ের নায়ক ছিলেন ডোনারুম্মা। ইতালিয়ান সেন্টার মিডমিল্ডার মার্কো ভেরাত্তিও পুরো আসরে নজরকাড়া পারফরমেন্স করেছেন। তার পুরস্কারস্বরূপ পেলেন এই সম্মাননা। ২০১২ সাল থেকে তিনি প্যারিসের ক্লাব পিএসজিতে খেলছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?