ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গত ৩ বছরে বিসিবি আয় করেছে রেকর্ড সমান অর্থ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এজিএম শেষে চলতি মেয়াদে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সাফল্য তুলে ধরেন বিসিবি সভাপতি। এ সময় তিনি জানান, করোনা পরিস্থিতি সত্ত্বেও গত ৩ বছরে বিসিবির আয় প্রায় আড়াইশ কোটি টাকা। মুনাফার হার বিগত বছরগুলোর চেয়ে বেড়েছে অনেক বেশি।
পাপন বলেন, ‘বড় বড় বোর্ডগুলো করোনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত। বড় বড় দেশগুলো আইসিসি থেকে টাকা লোন নিচ্ছে বা চাচ্ছে। সে জায়গায় আমরা ক্রিকেটের বাইরেও অনেককে সাহায্যের চেষ্টা করে গেছি। ২০১২ থেকে ২০১৮, এই ছয় বছরে আমরা ৩৩ মিলিয়ন ডলারেরও কিছু বেশি পেয়েছি। গত ৩ বছরে সেটা ২৯ মিলিয়ন ডলার, করোনা পরিস্থিতি সত্ত্বেও।’
করোনা পরিস্থিতির কারণে গত দেড় বছর বিসিবির কার্যক্রম চালিয়ে যাওয়া ছিল অনেক চ্যালেঞ্জিং। তবুও বর্তমান পর্ষদ কী কী কাজে সফল হয়েছে, বিসিবির ইতিহাসের অন্যতম সফল সভাপতি তুলে ধরেছেন তার তালিকা।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমরা ঘরোয়া টুর্নামেন্টগুলো বঙ্গবন্ধুর নামে নামকরণ করেছি। আন্তর্জাতিক সিরিজ যেগুলো হয়েছে সেগুলো বঙ্গবন্ধুনর নামে করেছি। এমনকি আমরা দেশের বাইরে শ্রীলঙ্কা সিরিজ যেটা ওখানে হয়েছে সেটাও বঙ্গবন্ধুর নামে করেছি। জিম্বাবুয়েতে যে সিরিজটি খেলতে গেলাম সেখানেও মুজিব শতবর্ষ হাইলাইট করেছি।’
বিশ্বখ্যাত ভারতীয় সঙ্গীতশিল্পী এ আর রহমান বিসিবির জন্য গান তৈরি করেছেন জানিয়ে পাপন আরও উল্লেখ করেন, এই মেয়াদে ব্যাপকভাবে অবকাঠামোগত উন্নয়ন করেছে বিসিবি। এছাড়া এজিএমে কোন কোন বিষয়কে বিসিবির সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবকাঠামোগত উন্নয়নে যেসব কাজ করেছি সেগুলো হাইলাইট করেছি। বিভিন্ন ভেন্যুতে আমরা পূর্ণাঙ্গ জিমনেশিয়াম তৈরী করেছি, সিলেটের আউটার স্টেডিয়ামে আলাদা মাঠ এবং বরিশালের মত ভেন্যুতে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলার জন্য বড় ধরণের অবকাঠামোগত উন্নয়ন করেছি, খুলনায় করেছি।’
বিগত চার বছরে পাইপলাইন তৈরিতে নজিরবিহীন পারদর্শিতা দেখিয়েছে বিসিবি, যার সুবাদে এসেছে যুব বিশ্বকাপের শিরোপা। এজিএমে কাউন্সিলরদের সামনে তুলে ধরা হয়েছে এসব সাফল্যও। বিসিবি সভাপতি জানান, ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের কারণেই বিভিন্ন পর্যায়ের পৃষ্ঠপোষকরা বোর্ডের ওপর আস্থা রেখেছে, যার ফলে লাভবান হয়েছে বিসিবি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)