ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নে ডুবে আছে গার্দিওলা
সম্প্রতি ব্রাজিলিয়ান আর্থিক সার্ভিস প্রতিষ্ঠান এক্সপি ইনভেস্টিমেন্টস আয়োজিত একটি অনলাইন ইভেন্টে গার্দিওলা বলেন, এই দলের সঙ্গে সাত বছর কাটনোর পর আমার মনে হয় কিছুদিনের বিশ্রাম নেবার প্রয়োজন আছে। ভবিষ্যতের বিষয়টিও অবশ্য এখানে বিবেচ্য।
৫০ বছর বয়সী এই কোচ আরও বলেন, এখন আমি কোন জাতীয় দলের দায়িত্ব নিতে চাই। হতে পারে সেটা দক্ষিণ আমেরিকা কিংবা ইউরোপিয়ান কোন দলের। তবে আমার ইচ্ছা আছে কোপা আমেরিকার অভিজ্ঞতা অর্জন করা।
ভবিষ্যতে এমন সুযোগ এলে সেই দলটি ব্রাজিল হতে পারে কি-না, এমন সম্ভাবনা অবশ্য নাকচ করে দিয়েছেন সিটি বস। গার্দিওলা বলেন, আমি মনে করি ব্রাজিল দলের কোচ একজন ব্রাজিলিয়ানই হওয়া উচিত। ব্রাজিল দলে কোন বিদেশী কোচকে আমি খুব একটা কাজ করতে দেখিনি।
সিটির দায়িত্বে থাকাকালীন সময়ে বার্সেলোনার সাবেক এই খেলোয়াড় পাঁচ মৌসুমে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেছেন। গত মৌসুমে সিটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেললেও চেলসির কাছে ১-০ গোলে পরাজিত হয়।
এর আগে অবশ্য বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগের দুটি শিরোপা জয় করেছেন গার্দিওলা। এছাড়া কাতালান জায়ান্টদের তিনটি লা লিগা শিরোপা উপহার দিয়েছেন তিনি। বুন্দেসলিগায়ও বায়ার্ন মিউনিখের হয়ে জয় করেছেন তিনটি লিগ শিরোপা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- সুপারকম্পিউটারের পূর্বাভাস: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠতে পারে যে দুই দল
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)