ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুশফিক নয় যাকে দেশের সেরা উইকেটরক্ষক বললেন পাপন
আলোচনার তুঙ্গে থাকা এই ক্রিকেটারকে নিয়ে এবার মুগ্ধতার কথা জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি। বিশেষত গ্লাভস হাতে উইকেটের পেছনে সোহানের বিচক্ষণ পারফরম্যান্স স্বস্তি দিয়েছে পাপনকে। পাপনের মনে হয়েছে, সোহানই এখন দেশের সেরা উইকেটরক্ষক।
এছাড়া জাতীয় দলের তরুণ ও অপেক্ষাকৃত নতুন পারফর্মারদের জন্যও তার কণ্ঠে ঝরেছে প্রশংসা। পাপন বলেন, ‘অনেক দিন ধরেই শুনে আসছি আমাদের খেলোয়াড় সংকট। বদলি খেলোয়াড় ছিল না। এখন বেশ কিছু খেলোয়াড় আমাদের আছে। নাইম শেখ, আফিফ হোসেনরা অসাধারণ করেছে।
অনূর্ধ্ব-১৯ থেকে এল শরিফুল ইসলাম। আগে অনেককে দলে অপরিহার্য ভাবতাম, এখন তা নেই। এই যে একটা ছেলে এসে দ্রুত জায়গা করে নিল এটা ভালো লক্ষণ। এই যে নাসুম, শেখ মেহেদী জায়গা করে নিল এটা অসাধারণ। এই যে শামিম পাটোয়ারি, সেও অসাধারণ।’
সোহানকে নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘এমনকি সোহান ফিরে এসেই যে খেলা দেখাচ্ছে, যে কিপিং, এটা ওয়ার্ল্ড ক্লাস। ও বাংলাদেশের সেরা উইকেটরক্ষক, এখন পর্যন্ত আমি যেটা দেখেছি।’ বিসিবি সভাপতি দলের বর্তমান প্রতিদ্বন্দ্বিতাকে মধুর সমস্যা হিসেবে আখ্যায়িত করেন।
তিনি বলেন, ‘মুশফিক-লিটন নিউজিল্যান্ড সিরিজের দলে ঢুকলে কাকে বাদ দিবেন? হুট করেই তো কাউকে বাদ দেওয়া যায় না। যখন তামিম আসবে তখন কাকে বাদ দিবেন? আমি বলতে চাচ্ছি এটা একটা সমস্যা, কিন্তু মধুর সমস্যা। এটাই আমরা চাই। এমনি এমনি হয়নি, পরিকল্পনার ফলেই এসেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)