ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিসিবি সভাপতি থাকছেন না পাপন,নতুন সভাপতি....
বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে পাপন জানান, চলতি বছর টাইগারদের নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে সফরেও রাত জেগে টিম লিডারদের কাছ থেকে দলের সার্বক্ষণিক খোঁজ নিয়েছেন তিনি। এ বিষয়ে পাপন বলেন, ক্রিকেটটা অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে।
জালাল (ইউনুস) ভাই গিয়েছিলেন নিউজিল্যান্ড, (আহমেদ সাজ্জাদুল আলম) ববি ভাই গেলেন জিম্বাবুয়ে… উনারা জানেন। সবসময় খেলা তো দেখেছিই। এর বাইরেও সার্বক্ষণিক (উনাদের থেকে) খোঁজখবর নিয়েছি আমি। সবার খোঁজ নেয়া, টিম নিয়ে কথা বলা- এ জিনিসটা যে আমার শুরু হয়েছে, আসলে এটা অনেক সময় নিয়ে নিচ্ছে আমার।
তিনি আরো বলেন, আমার একটা খারাপ দিক হলো বাংলাদেশ হারলে আমি মেনে নিতে পারি না। বাংলাদেশ হারলে অনেক মেজাজ খারাপ হয়। আমার বউ-বাচ্চারা কেউ আমার সামনে আসে না। এতটা খারাপ লাগে…। এটা আসলে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছে, যা নিয়ে আমার আগে ধারণা ছিল না।
প্রায় ৯ বছর ধরে বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পাপন। আগামী অক্টোবরে হবে বোর্ডের নতুন নির্বাচন। সেখানেও তার জয়ের দিকেই পাল্লা ভারি। কিন্তু চিকিৎসক তাকে বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব ক্রিকেট থেকে দূরে সরে যেতে। দায়িত্বে থাকলেও মাত্রা কমিয়ে নিতে বলা হয়েছে তাকে।
পাপন জানান, ‘ডাক্তারের পক্ষ থেকে আমাকে বারবার বলা হয়েছে যে ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে। অন্তত বোর্ডে থাকলেও এই জিনিসগুলো যেন না করি। মাঝখানে এক বছর আমি এটার সাথে ছিলাম না, ভালোই ছিলাম।
কিন্তু এখন আবার টের পাচ্ছি, অনেক সময় নিয়ে নিচ্ছে ক্রিকেট’। সাবেক সভাপতি আ হ ম মুস্তফা কামাল পদ ছাড়লে বিসিবির ১৪তম সভাপতি হিসেবে দায়িত্ব নেন পাপন। এরপর দুইবার তিনি নির্বাচিত হয়েছেন বিসিবি সভাপতির পদে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)