ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
একটি কারনেই শেষ হতে যাচ্ছে পূজারার ক্যারিয়ার
জেমস আন্ডারসনের শিকার হয়ে শুরুতেই আউট তিনে নামা তারকা। এই নিয়ে টানা ১১ ইনিংসে হাফসেঞ্চুরি নেই তারকার। দু-বছর আগে শেষবার টেস্টে শতরান করেছিলেন পূজারা। তারপর ক্রমাগত ব্যর্থতা।
অস্ট্রেলিয়া সিরিজের পর ইংল্যান্ডে খেলতে এসেও চাপে ছিলেন পূজারা। দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ৪৫ করলেও সমালোচনা বন্ধ হয়নি। লো স্ট্রাইক রেট নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এমন আবহেই পূজারা এদিন মাত্র ১ রানে আউট তুখোড় ফর্মে থাকা আন্ডারসনের বোলিংয়ে।
পূজারা শেষবার ফিফটি করেন চলতি বছরের চেন্নাই টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষেই। তারপর থেকে পূজারার রান যথাক্রমে ১৫, ২১, ৭, ০, ১৭, ৮, ১৫, ৪, ১২ (নটআউট), ৯ এবং ৪৫।
সবমিলিয়ে টেস্টে এই নিয়ে ১০ বার আন্ডারসনের শিকার হলেন পূজারা। চাপের মুখে লর্ডসে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন পূজারা। বিপদের মুখে রাহানের সঙ্গে পূজারার ১০০ রানের পার্টনারশিপ ভারতকে মঞ্চ তৈরি করে দেয়।
যেখান থেকে শেষদিকে বুমরা-শামির ঐতিহাসিক পার্টনারশিপ।
৪৫ করলেও লর্ডসে পূজারা নিজের বিরুদ্ধে ওঠা লো স্ট্রাইক রেটের জবাব দিতে পারেননি। মন্থর ব্যাটিংয়ের জন্য পূজারাকে বার্তা দিয়েছেন স্বয়ং ব্রায়ান লারাও। ক্যারিবিয়ান কিংবদন্তি বলে দিয়েছেন, “ও দলের হয়ে নির্দিষ্ট একটা ভূমিকা পালন করে।
পুরো বিষয়ে ও যথেষ্ট ওয়াকিবহাল। তবে ও যখন স্লো ব্যাটিং করে, তখন বিপক্ষ ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায়। পূজারা বোলারদের আরও বেশি বল করার জায়গা করে দেয়।
এতে তিন অঙ্কের রানে পৌঁছতে ও সমস্যায় পড়ে অধিকাংশ সময়ই।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)