ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এসেই বাংলাদেশের প্রসংশায় কিউই ক্রিকেটার
ঢাকায় আসার পর প্রথমবারের মত সংবাদ সম্মেলনে কথা বলেন কিউই ক্রিকেটার হামিশ বেনেট। টাইগারদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানানোর পাশাপাশি এই ক্রিকেটার মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশের আতিথেয়তায়।
সম্প্রতি বাংলাদেশ দল নাস্তানাবুদ করেছে অস্ট্রেলিয়াকে। ঘরের মাঠে অজিদের বিপক্ষে টাইগারদের এই সিরিজ বেশ ভালোই পর্যবেক্ষণ করেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। তাইতো সেই সিরিজের ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশ সম্পর্কে ধারনা নিচ্ছে তারা।
হামিশ বেনেট বলেন, ‘’আমরা অস্ট্রেলিয়া সিরিজে অনেক কিছু শিখতে পেরেছি। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। কারণ আমরা জানতে পেরেছি বাংলাদেশ আমাদের বিপক্ষে কি কি পরিকল্পনা করতে পারে। আরেকটি ব্যাপার হলো, আমরা এই কন্ডিশনে কীভাবে খেলব। এই উইকেটে আমাদের গেম প্ল্যান কাজে দিবে কিনা তা বুঝতে আমরা সময় পাবো কেবল চার থেকে পাঁচ দিন।‘’
বাংলাদেশ সফরে আসা দলগুলো বরাবরই নিরাপত্তার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সিরিজে নিরাপত্তার কঠোরতা থাকার পর তা বজায় রয়েছে নিউজিল্যান্ড সিরিজে। বিমানবন্দর থেকে শুরু করে টিম হোটেল সব জায়গাতেই নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন বেনেট।
এই কিউই পেসার আরও বলেন, ‘’অনেক লম্বা ফ্লাইট ছিল। কিন্তু প্লেন থেকে নামার পর, আমরা ভাগ্যবান যে আমাদের খুব ভালো দেখভাল করা হয়েছে। যতখানি সম্ভব আমাদের নিরাপদে রাখতে তাদের ক্রিকেট বোর্ড ও সরকার যা করেছে, তার জন্য শুধু ধন্যবাদ দিতে চাই না। যে আয়োজন বিসিবি আমাদের জন্য করেছে, তা অসাধারণ। ঝুঁকি কমাতে তারা অবিশ্বাস্য কাজ করেছে।’’
সবকিছু ছাপিয়ে মাঠের লড়াইয়ে এগিয়ে যেতে চান এই বেনেট। এর আগেরবার বাংলাদেশ সফরে এসে ৪-০ ব্যবধানে সিরিজ হারের কথাও স্বরণে রেখেছেন তিনি।
তার ভাষ্য, ‘’আমি আগেও বাংলাদেশ সফরে এসে ছিলাম এবং তখন ৪-০ ব্যবধানে হেরেছিলাম। এবার জিতেই বাড়িতে ফিরতে চাই।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)