ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৭ বার আউট : ব্যাটসম্যান কোহলীর প্রশংসা করলেন অ্যান্ডারসন
সেই কারণেই বুধবার হেডিংলেতে কোহলীকে ফেরানোর পর অ্যান্ডারসনকে বাড়তি উচ্ছ্বাস করতে দেখা যায়। তবে আর কথার লড়াই নয়, হুঙ্কার নয়, উল্টো সুর গেয়ে কোহলীর প্রশংসাই করেছেন এই ইংরেজ জোরে বোলার।
অ্যান্ডারসন বলেন, ‘‘কোহলীর উইকেটটা অবশ্যই স্পেশাল। আমার আর বিরাটের মধ্যে বহু বছর ধরেই একটা লড়াই চলছে। কোনও সন্দেহ নেই, ও দারুণ ব্যাটসম্যান। কিন্তু যেকোনও বিপক্ষ দলই চাইবে, ওর ব্যাটকে চুপ করিয়ে রাখতে। বিশেষ করে এ রকম পাঁচ ম্যাচের সিরিজে। কারণ ও একবার ভাল খেলতে শুরু করলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে।’’
তিনি একা নন, বিরাটের বিরুদ্ধে ইংল্যান্ড দলের সমস্ত বোলারই পরিকল্পনা অনুযায়ী বল করায় তৃপ্ত অ্যান্ডারসন। তিনি বলেন, ‘‘যে ভাবে আমরা গোটা সিরিজে বিরাটের বিরুদ্ধে বল করছি, সেটা দারুণ কাজে দিয়েছে। ওকে দমিয়ে রাখতে আমাদের এটাই করে যেতে হবে।’’
লর্ডসের কথাকাটাকাটিতে মন না দিয়ে নিজেদের কাজ করে যেতে চেয়েছিলেন বলে দাবি অ্যান্ডারসনের। আর সেই কারণেই সাফল্য এসেছে। তিনি বলেন, ‘‘আমরা যেটা করতে চেয়েছিলাম, সেটাই করে গিয়েছি। লক্ষ্য থেকে সরতে চাইনি। বাকি কোনও কিছু নিয়ে মাথা ঘামাইনি।’’
ভারতকে মাত্র ৭৮ রানে শেষ করাই শুধু নয়, দারুণ ব্যাট করছেন ইংল্যান্ডের দুই ওপেনারও। ৬০ রানে অপরাজিত রয়েছেন হাসিব হামিদ। রোরি বার্নস অপরাজিত ৫২ রানে। প্রথম দিনের শেষে একটিও উইকেট না হারিয়ে ১২০ রান করে ফেলেছে ইংল্যান্ড।দুই ওপেনারের প্রশংসা করে অ্যান্ডারসন বলেন, ‘‘এর থেকে ভাল কিছু হতে পারত না। দুই ওপেনার দারুণ ব্যাট করছে।’’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)