ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবি অ্যালেনের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় নতুন বার্তা পাঠালো নিউজিল্যান্ড

২০২১ আগস্ট ২৬ ১৩:৫৯:৪১

বিসিবি অ্যালেনের চিকিৎসার দায়িত্ব নেওয়ায় নতুন বার্তা পাঠালো নিউজিল্যান্ড

এসেই রুম কোয়ারেন্টাইনে ছিলেন তারা। ইংল্যান্ড ছাড়ার ৪৮ ঘণ্টা আগে কোভিড পরীক্ষায় নেগেটিভও আসে দুজনের। কোভিডের ভ্যাকসিনও নেওয়া ছিল। কিন্তু এখানে এসে টেস্টের পর দেখা গেল করোনা পজিটিভ হয়েছে তার।

কিউই এই ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবির মেডিকেল কমিটি।

বাংলাদেশের এমন পেশাদারিত্বের প্রশংসাই করলেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের ম্যানেজার মাইক স্যান্ডলে। স্যান্ডলে বলেন, ‘ফিনের জন্য এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এই মুহূর্তে যদিও সে খুব অস্বস্তিবোধ করছে না। আশা করছি, দ্রুত সেরে উঠবে। সে খুব দ্রুতই করোনা নেগেটিভ হয়ে ফিরবে, সেই আশায় আছি আমরা।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভূমিকার প্রশংসা করে কিউই ম্যানেজার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ সত্যিই খুব পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আমরা তাদের প্রতি এজন্য কৃতজ্ঞ। তারা এই বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত