ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির সিদ্ধান্ত উইলিয়ামসের
২০২০ সাল থেকে এ পর্যন্ত সাদা বলের ক্রিকেটে পাঁচ জন অধিনায়ক পেয়েছে জিম্বাবুয়ে। আয়ারল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার সময়ে অধিনায়কের নাম ঘোষণা থেকে বিরত ছিল জিম্বাবুয়ে ক্রিকেট। পরে সাদা বলের ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে ক্রেইগ আরভিনকে।
উইলিয়ামস আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়ায় আরভিনের কাঁধে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের ভার। এখন দলের সাথেই আয়ারল্যান্ডে আছেন উইলিয়ামস। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে তাদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। তবে ওয়ানডে সিরিজ খেলেই বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন উইলিয়ামস। স্কোয়াডে থাকলেও তাকে যেন টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচনা করা না হয়, টিম ম্যানেজমেন্টের কাছে এই অনুরোধ করেছেন তিনি।
বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য খারাপ সময় যাচ্ছে। দলটির ২০২৩ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও আছে শঙ্কা। এই বিষয়ে চিন্তিত সিনিয়র ক্রিকেটাররা। উইলিয়ামসও জিম্বাবুয়ে ক্রিকেটের সিদ্ধান্ত ও কৌশল নিয়ে খুশি নন। গত তিন বছরে জিম্বাবুয়ে মাত্র চারটি ওয়ানডে ম্যাচ জিতেছে এবং সবগুলোই ছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
উইলিয়ামস আবার কবে ফিরবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে সাদা বলের ক্রিকেটে তিনি আবার খেলবেন, এমনটাই জানিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসরের বিষয়েও কিছু বলেননি তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)