ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
একনজরে ভারতীয় টেস্ট ক্রিকেটের সকল লজ্জাজনক হারের তালিকা
ভারতীয় ক্রিকেট দলকে গুঁড়িয়ে দেন ইংল্যান্ডের ইতিহাস সেরা পেসার জেমস অ্যান্ডারসন। তিনি ৮ ওভারে মাত্র ৬ রানে সাজঘরে ফেরান ভারতীয় টপঅর্ডার তিন ব্যাটসম্যান লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলিকে।
৪ রানে ২ উইকেট হারানোর পর ৫ উইকেট হারিয়ে ভারত তুলে ৬৭ রান। এরপর শূন্য রানের ব্যবধানে ভারত হারায় আরও ৪ উইকেট। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ সাজঘরে ফিরলে ৭৮ রানে অলআউট হয় ভারত।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ভারত সর্বনিম্ন ৩৬ রানে অলআউটের লজ্জা পায়। ১৯৭৪ সালে লর্ডসে ওজিত ওয়েদেকারের নেতৃত্বাধীন ভারতীয় দলকে ৪২ রানে গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড। ভারতকে ৫৮ রানে একবার করে লজ্জা দেয় অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
৬৬ ও ৬৭ রানে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে গুঁড়িয়ে যায় ভারত। সত্তরের ঘরে তিনবার অলআউট হয় ভারত। ৭৫ রানে ওয়েস্ট ইন্ডিজ, ৭৬ রানে দক্ষিণ আফ্রিকা আর বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ভারত ইনিংস গুটায় ৭৮ রানে।
আশির ঘরে ভারত সাতবার লজ্জা পায়। ৮১ রানে একবার করে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে, ৮২ ও ৮৩ রানে ইংল্যান্ড, ৮৩, ৮৮ ও ৮৯ রানে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে অলআউট হয় ভারত।
নব্বইয়ের ঘরে ভারত সবচেয়ে বেশি ১০ বার অলআউট হয়। ৯০ রানে ওয়েস্ট ইন্ডিজ, ৯২, ৯৩, ৯৪, ৯৬ রানে চারবার ইংল্যান্ডের বিপক্ষে অলঅউট হয় ভারত। ৯৭ রানে ওয়েস্ট ইন্ডিজ, ৯৮ রানে অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয় ভারত। আর ৯৯ রানে নিউজিল্যান্ডের বিপক্ষে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)