ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে মাত্র পাওয়া নতুন খবর

২০২১ আগস্ট ২৫ ২৩:২৪:৫৬

বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে মাত্র পাওয়া নতুন খবর

সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই আয়োজিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বিকাল ৪টা থেকে। আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ।

কিন্তু অস্ট্রেলিয়ার কোনো মিডিয়া সিরিজটি সম্প্রচার করেনি। সিরিজে নাকানিচুবানি খাওয়ার পরে অবশ্য তারা বেশ সমালোচিত হয়েছিলেন। তবে নিউজিল্যান্ড আর সেই ভুল করেনি। তাদের দেশে সরাসরিই বাংলাদেশ সিরিজের ম্যাচগুলো দেখা যাবে।

বাংলাদেশে দুইটি টিভি চ্যানেল, টি-স্পোর্টস ও গাজী টিভি (জি টিভি) টেলিভিশনের ম্যাচগুলো সম্প্রচার করবে। টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে ম্যাচগুলো। এছাড়া বাংলাদেশের র‍্যাবিটহোলে সবগুলো দেখা যাবে। নিউজিল্যান্ড এই সিরিজ দেখাবে কেবল স্পার্ক স্পোর্টস।

নিউজিল্যান্ডের স্কোয়াড : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।

বাংলাদেশের স্কোয়াড : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন,মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত