ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

৩’শ কোটিতে নতুন দলে ব্রাজিলের স্বর্ণজয়ী ফুটবলার

২০২১ আগস্ট ২৫ ২৩:০৫:১২

৩’শ কোটিতে নতুন দলে ব্রাজিলের স্বর্ণজয়ী ফুটবলার

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো এ তারকাকে এবার দলে ভেড়াল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাতলেটিকো মাদ্রিদ।

জার্মান ক্লাব হার্থা বার্লিন থেকে ৩০ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় প্রায় ৩০০ কোটি) ৫ বছরের চুক্তিতে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দেন কুনিয়া। বুধবার (২৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে দুটি ক্লাবই। আর বি লাইপজিগ থেকে ১৮ মাস আগে বার্লিনে যোগ দিয়েছিল ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড। ক্লাবটির হয়ে ৪০ ম্যাচে ১৩ গোল করেন তিনি।

ট্রান্সফার চূড়ান্ত হওয়ার কারণে শনিবার (২১ আগস্ট) ম্যাচে উলফসবার্গের বিপক্ষে মাঠে দেখা যায়নি কুনিয়াকে। হার্থা বার্লিনের স্পোর্টস ডিরেক্টর ফ্রেডি বোবিক ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ডের ব্যাপারে বলেন, ‘ম্যাথিউস নতুন কোনো চ্যালেঞ্জের খোঁজ করছিল এবং শেষ পর্যন্ত স্প্যানিশ চ্যাম্পিয়নদের পেল। ’

টোকিও অলিম্পিকে সেলেকাওদের হয়ে স্বর্ণপদক জেতেন তিনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত