ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশ্বের ১ নম্বর টি-২০ বোলারকে দলে নিল মুস্তাফিজের রাজস্থান
তার ভিত্তিমূল্য মাত্র ৫০ লাখ ভারতীয় রুপি। এই কার্যকরী চায়নাম্যান তখন নিলামে দল পাননি। চলতি বছরে দক্ষিণ আফ্রিকার পক্ষে যেকয়টি ম্যাচ খেলেছেন দুর্দান্ত ছিলেন বল হাতে। তারপরে দ্য হান্ড্রেডও খেলেছেন এই বোলার। দুর্দান্ত পারফর্মের পুরস্কার স্বরূপ এবার আইপিএলেও দল পেয়ে গেলেন শামসি।
এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে দলে টেনেছে রাজস্থান রয়্যালস। রাজস্থানের অস্ট্রেলিয়ান পেসার অ্যান্ড্রু টাই দ্বিতীয় অংশেও খেলবেন না, তার বদলেই শামসিকে দলে নিলো ফ্র্যাঞ্চাইজিটি। চলতি বছরের আইপিএল মাঠে গড়িয়েছিল গত ৯ এপ্রিল। প্রথম অংশে সাইডবেঞ্চে বসেই কাটাতে হয়েছিল টাইকে।
ভারতে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি, দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকার ধকল ও ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় মাঝপথেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গিয়েছিলেন টাই। টুর্নামেন্টটিও তারপরে স্থগিত হয়ে যায়। আইপিএলের দ্বিতীয় অংশ সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হবে কিন্তু সেখানেও আর যাবেন না টাই।
ফলে এই ডানহাতি পেস বোলারের বদলি হিসেবে বাঁহাতি চায়নাম্যান শামসিকে দলে নিয়েছে রাজস্থান। শামসি আইপিএলে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলেছিলেন তিনি। তারপরে আর সুযোগ পাননি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯ ম্যাচে ৪৫টি উইকেট শিকার করেছেন এই বোলার। তিনি মোট টি-টোয়েন্টি খেলেছেন ১৬৩টি। শামসির ঝুলিতে আছে ১৮৩টি উইকেট। এছাড়া ২৭টি ওয়ানডে ম্যাচে ৩২টি ও ২টি টেস্ট ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)