ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা ৩ চার মেরে দলকে জেতালেন রশিদ খান
আফগান ক্রিকেট তারকার যে শটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। নিমিষেই সেটি ভাইরাল হয়ে যায়। ‘দা হানড্রেড’ মাতানোর পর এবার টি-টোয়েন্টি ব্লাস্টে ফিরেও তিনি দলের জয়ের নায়ক। যদিও চেনা ভূমিকায় নয়। লেগ স্পিনার রশিদ ম্যাচ জেতালেন ব্যাট হাতে।
টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার-ফাইনালে মঙ্গলবার চেস্টার-লি-স্ট্রিটে যখন উইকেটে যান রশিদ, ইয়র্কশায়ারকে হারাতে সাসেক্সের প্রয়োজন তখন ২১ বলে ৪৩ রান। রশিদকে নামানো হয় ছয় নম্বরে। দ্বিতীয় বলেই ছক্কা মেরে তিনি ইঙ্গিত দেন দলের চাওয়া পূরণের।
পরের ওভারে ডাউন দা উইকেটে এসে চোখধাঁধানো হেলিকপ্টার শটে ছক্কা মারেন আরেকটি। ওই ওভারে সঙ্গী ডেভিড ভিসা আউট হয়ে গেলেও রশিদকে থামানো যায়নি। ১৯তম ওভারে টানা তিনটি চার মারেন ডেভিড উইলিকে।
শেষ পর্যন্ত সাসেক্স জিতে যায় দুই বল বাকি রেখেই। রশিদ অপরাজিত থাকেন ৯ বলে ২৭ রান করে। ব্যাটিংয়ের আগে বল হাতেও যথারীতি নিজের কাজ তিনি করেন ভালোভাবেই। ইয়র্কশায়ার ১৭৭ রান তুললেও কিপটে বোলিংয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি নেন ১টি উইকেট। ম্যান অব দা ম্যাচও তিনিই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল