ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সমতায় সিরিজ শেষ করে ২১ বছরের রেকর্ড অক্ষুন্ন রাখলো পাকিস্তান
এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে প্রথম পয়েন্টের দেখা পেল পাকিস্তান। ২ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। একই অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট ইংল্যান্ডের। এই চার দলই এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে ম্যাচ খেলেছে।
সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিলো ২৮০ রান। আর পাকিস্তানের দরকার ছিলো ৯ উইকেট।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া ৩২৯ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে ১ উইকেটে ৪৯ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
দিনের পঞ্চম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ১৭ রান করা আলজারি জোসেফকে শিকার করেন তিনি।
এরপর দ্রুত ওয়েস্ট ইন্ডিজের চার উইকেট তুলে নেয় পাকিস্তানের দুই বোলার হাসান আলি ও নুমান আলি। এতে ১১৩ রানে ৬ উইকেট হারায় ক্যারিবীয়রা। সপ্তম ব্যাটসম্যান হিসেবে কাইল মায়ার্সে আউট হলে পাকিস্তানের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাত্র । কিন্তু চা-বিরতির আগে হঠাৎ বৃষ্টিতে চিন্তায় পড়ে পাকিস্তান। কারন বৃষ্টির কারনে প্রায় এক ঘন্টা খেলা বন্ধ ছিলো।
খেলা শুরুর পর ওয়েস্ট ইন্ডিজের বাকী ৩ উইকেটের পতন ঘটাতে কিছুটা বেগ পেতে হয়েছে পকিস্তানের। কারন এক প্রান্ত আগলে লড়াই করছিলেন জেসন হোল্ডার ও উইকেটরক্ষক জসুয়া ডা সিলভা।
তাদের লড়াইয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৮৩ বল খেলে সবোর্চ্চ ৪৭ রান করেন হোল্ডার। আর ৫২ বল খেলে ১৫ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে থামেন সিলভা। ২১৯ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
ইনিংসে আফ্রিদি ৪টি, নুমান ৩টি ও হাসান ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হন আফ্রিদি। ম্যাচে ৯৪ রানে ১০ উইকেট নিয়েছেন তিনি। ২০০৬ সালের পর পাকিস্তানের কোন পেসারের সেরা বোলিং ফিগার এটি। সবোর্চ্চ ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন আফ্রিদি।
টেস্ট সিরিজের আগে চার ম্যাচের টি-২০ সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)