ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
হঠাৎ করেই বিসিবিকে চিঠি পাঠালো মুস্তাফিজ
যেখানে খেলার কথা রয়েছে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ইংল্যান্ড সিরিজ পিছিয়ে যাওয়ায় তাদের আইপিএলে অংশ নেয়ার সম্ভাবনাও বেড়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় আইপিএলে অংশ নিতে বোর্ডের কাছে আবেদন করেছেন মুস্তাফিজ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ক্রিকফ্রেঞ্জিকে এই তথ্য দিয়েছেন। জানিয়েছেন, বোর্ড এই বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।
আকরাম বলেন, 'আমাদের কাছে একটি আবেদন এসেছে সেটা হল মুস্তাফিজের। আমাদের তরফ থেকে ইতিবাচক আছি তবে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ওর সম্ভাবনা আছে যাওয়ার।'
আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব। আর রাজস্থান রয়্যালসে আছেন মুস্তাফিজ। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে কলকাতার হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব।
যেখানে তিন ম্যাচে ব্যাট হাতে ৩৮ রান করার সঙ্গে বল হাতে তিনটি উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এদিকে আইপিএল স্থগিত হওয়ার আগে সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজ। ৭ ম্যাচ খেলা বাঁহাতি এই পেসার নিয়েছেন ৮ উইকেট।
নতুন করে আইপিএল আয়োজনের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন নিয়ম অনুযায়ী, আইপিএল খেলতে হলে সব ক্রিকেটারকে অন্তত দুই ডোজ টিকা নিতে হবে।
সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএল খেলতে হলে টিকা নিতে হচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। এরপরই দুবাইয়ের বিমানে ওঠতে পারবেন তাঁরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল