ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইংল্যান্ডে ব্যাটিং করার সময় ইগো পকেটে রাখতে হয় : কোহলি
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে আছে ভারত। প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা। ভারত এগিয়ে থাকলেও এখনো হাসেনি কোহলির ব্যাট। নিজের ব্যাটিং নিয়ে কথা বলার সময় ইংল্যান্ডে কীভাবে ব্যাটিং করতে হবে সেই টোটকা দিলেন ভারতীয় অধিনায়ক। তবে কোহলির মত, অন্য দেশে ৩০-৪০ রান করার সাথে ইংল্যান্ডে সেটা করার মাঝে অনেক পার্থক্য আছে।
কোহলি বলেন, ‘ইংল্যান্ডে ব্যাটিং করার সময় আপনি কখনোই বলতে পারবেন না যে ক্রিজে আপনি থিতু ব্যাটসম্যান। আসলে ইংল্যান্ডে ব্যাটিং করার সময় ইগো পকেটে রেখে দিতে হয়। এখানের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। অন্য জায়গায় ৩০-৪০ রান করা আর এখানে সেটা করা সমান না। প্রথম ৩০ রান যেভাবে করেন, পুরো সময়ই সেভাবেই ব্যাটিং করা লাগে। ইংল্যান্ডে ব্যাটিং করার সময় লাগে শৃঙ্খলা ও ধৈর্য।’
এইসব নিয়মনীতি জানা থাকলেও কোহলি নিজেই সফল হতে পারছেন না। তার মতে, ব্যাটিংয়ের জন্য পৃথিবীর সবচেয়ে কঠিন কন্ডিশন ইংল্যান্ড। তাই আগের কোনো রেকর্ড দেখে এখানের ব্যাটিংয়ের জন্য অতি আত্মবিশ্বাসী থাকা বোকামি।
ভারতীয় অধিনায়ক বলেন, ‘এখানে ব্যাটিং করার সময় যদি আপনি ধৈর্যশীল না থাকেন, তাহলে আপনি কতটা অভিজ্ঞ কিংবা আপনার ক্যারিয়ারে কত রান আছে সেটা কোনো ব্যাপারই না। যেকোনো মুহূর্তেই আপনি এখানে আউট হয়ে যেতে পারেন। আপনাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আমার মনে হয়, পৃথিবীর সবচেয়ে কঠিন কন্ডিশন ইংল্যান্ড (ব্যাটিংয়ের জন্য)।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)