ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সৌম্য নয় নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং করতে পারে অন্য দুই ক্রিকেটার
এই জুটি অবশ্য সফলতার পারদ রেখেছিলো উর্ধ্বমুখি। এখন পর্যন্ত বাংলাদেশ দলের হয়ে ওপেনিং জুটিতে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের জুটিও নাইম এবং সৌম্যরই। ওই সিরিজে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য সরকার হতাশ করেছেন ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে।
বায়ো বাবল জটিলতায় লিটন দাস অস্ট্রেলিয়া সিরিজে যোগ দিতে না পারায় নাইম শেখের সাথে জুটি বেধে দলের জন্য কোনো কাজেই আসেননি সৌম্য। পাঁচ ম্যাচের এই সিরিজে সৌম্যর সর্বমোট রান ছিল মাত্র ২৮। যেখানে আবার দুই ম্যাচে ২ রান করে করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
দলে ওপেনারের সংকট থাকায় শেষ ম্যাচে শেখ মাহাদি হাসানকে দিয়ে নাইম শেখের সাথে ওপেনিং করিয়েছিলো টিম ম্যানেজমেন্ট। অবশ্য স্কোয়াডে থাকা মোহাম্মদ মিঠুনকে নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি একাদশে।
এদিকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের দলে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন লিটন দাস, মুশফিকুর রহিম এবং আমিনুল ইসলাম বিপ্লব। তামিম ইকবাল ইনজুরিতে থাকায় আপাতত নেই এই সিরিজে। তবে লিটন দাস স্কোয়াডে ফেরায় ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন।
ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজে ওপেনিং হিসেবে দেখা যেতে পারে নাইম শেখ ও লিটন দাসকে। এক্ষেত্রে অবশ্য সৌম্য সরকারকে ব্যাট করানো হতে পারে ৪ নম্বর কিংবা ৫ নম্বরে। সৌম্য কত নম্বরে ব্যাটিং করবেন সেটা অবশ্য অনেকটাই নির্ভর করছে নুরুল হসান সোহান ও শামিম পাটোয়ারির একাদশে থাকা না থাকার উপর।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। এরপর ৩, ৫, ৮ এবং ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)