ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সব জল্পনা কল্পনা শেষে রিয়াল মাদ্রিদেই যোগ দিচ্ছেন এমবাপে
পিএসজিও মেনে নিচ্ছে, এমবাপেকে আর তারা ধরে রাখতে পারবে না। পিএসজি আর এমবাপের এই অবস্থার পরিপ্রেক্ষিতে সুরের অনুরনন সৃষ্টি হয়েছে ফ্লোরেন্তিনো পেরেজ এবং রিয়াল সমর্থকদের কানে। কারণ, এমবাপে পিএসজিতে না থাকা মানেই রিয়াল মাদ্রিদে তার আসার পথ সুগম হয়ে যাওয়া।
দীর্ঘদিন ধরেই এমবাপেকে বার্নাব্যুতে নিয়ে আসার চেষ্টা ছিল রিয়াল মাদ্রিদ কর্মকর্তাদের। এতদিন এটা সম্ভাবনায় থাকলেও এবার সত্যিকার আশা তৈরি হয়েছে লজ ব্লাঙ্কোজদের সামনে।
কিলিয়ান এমবাপের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে আর ১২ মাস পর। এর অর্থ এক বছর পর এমনিতেই ফরাসী এই স্ট্রাইকারকে হারাতে হবে পিএসজিকে। যদিও এক ফাঁকে একটি মৌসুম মেসি-নেইমারের সঙ্গে কাটাতে পারবেন তিনি।
এক বছর পর এমবাপে যদি ফ্রি এজেন্ট হয়ে যান, তাহলে তাকে বিক্রি করে দিলে যে অর্থ পিএসজি পাবে, সেটা থেকে বঞ্চিত হবে তারা। তার চেয়ে বরং, এখন বিক্রি করে দিলে বেশ ভালোমানের একটি অর্থ হাতে আসবে পিএসজির। ফরাসী মিডিয়া আরএমসি রিপোর্ট করেছে, পিএসজি এর চেয়ে বরং এমবাপেকে বিক্রি করে দেয়ার চিন্তাই করছে এখন।
কয়েকটি পত্রিকা রিপোর্ট করেছে, পিএসজি এমবাপের সঙ্গে আরও ৫ বছরের চুক্তি করতে চেয়েছিল। সঙ্গে আরও এক বছর বাড়ানোর অপশন রেখে। শুধু তাই নয়, পারিশ্রমিকও নাকি আগের চেয়ে অনেক বাড়ানোর প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু এই প্রস্তাবও এমবাপে বাতিল করে দিয়েছেন।
সুতরাং, পিএসজি এখন চিন্তা করছে এমবাপেকে বিক্রি করে দেয়াই তাদের জন্য ভালো হবে এবং তার পরিবর্তে ব্রাজিলিয়ান নতুন সেনসেশন রিচার্লিসনকে দলভূক্ত করে নেয়ার পরিকল্পনা করছে প্যারিসের ক্লাবটি। নেইমারই নাকি চাচ্ছেন রিচার্লিসনকে পিএসজিতে নিয়ে আসতে এবং তার চাওয়া অনুসারেই এগুনোর চিন্তা করছে ক্লাবটি।
তবে, আরএমসি রিপোর্ট করেছে- এখনও রিয়াল মাদ্রিদের কাছ থেকে এমবাপের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব পাননি। যদিও ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাবের (লিভারপুল) কাছ থেকে এমবাপেকে কেনার একটি প্রস্তাবের কথা তারা জেনেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)