ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সিপিএল শুরুর আগে আইসোলেশনে ব্র্যাথওয়েট
ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেডের এবারের আসরে ম্যানচেস্টার অরিজিনালসের অধিনায়ক ছিলেন ব্র্যাথওয়েট। আসরটি শেষে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সিপিএলে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরেন তিনি। তবে ইংল্যান্ড থেকে ছেড়ে সেই আসা বিমানটিতে থাকা একজনের করোনা পজিটিভ আসায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয় ব্র্যাথওয়েটকে।
এ ব্যাপারে ব্র্যাথওয়েট বলেন, ‘আমি যতটুকু জানি যে, আমার পরীক্ষাগুলো নেগেটিভ ছিল। আমাদের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। আমি এখনো জানি না এর ব্যাপ্তি কত হবে। আমাকে শুধু বলা হয়েছে যে আমাকে হোটেলের আশেপাশে হাঁটার অনুমতি দেওয়ার বিপরীতে কোয়ারেন্টাইন চালিয়ে যেতে হবে। যেমনটি প্রাথমিকভাবে অনুমেয়ই ছিল।’
কতদিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে তা এখনো পর্যন্ত তাকে জানানো হয়নি বলেও জানিয়েছেন ব্র্যাথওয়েট। কোয়ারেন্টাইন পালন করতে আপাতত হোটেল রুমে অবস্থান করছেন তিনি। সেই সঙ্গে যতটুকু সম্ভব সিপিএলের জন্য শারীরিকভাবে প্রস্তুত থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার।
ব্র্যাথওয়েট বলেন, ‘প্রথম দিন থেকে কত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে আমি এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। তাই হ্যাঁ, আমি শুধু আমার রুমে বসে আছি। সেই সঙ্গে যতটুকু পারি অন্তত শারীরিকভাবে প্রস্তুত থাকার প্রত্যাশা করছি।’
বৃহস্পতিবার (২৬ আগস্ট) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সিপিএলের এবারের আসর। পরদিন শুক্রবার (২৭ আগস্ট) আসরটিতে নিজেদের প্রথম ম্যাচে সেইন্ট লুসিয়া কিংসের মোকাবেলা করবে ব্র্যাওয়েটের দল জ্যামাইকা তালাওয়াস। যদিও কোয়ারেন্টাইনে থাকায় সেই ম্যাচে ব্র্যাথওয়েটের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)