ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ম্যাচের একাদশ
অজিদের বিপক্ষে টি-২০ সিরিজের দলে ছিলেন না ওপেনিং ব্যাটসম্যান লিটন দাস। জিম্বাবুয়ে সিরিজে ইনজুরিতে পড়া লিটন দেশে ফেরত আসার কারনেই মূলত ছিলেন অস্ট্রেলিয়া সিরিজের বাইরে। তবে ইনজুরি কাটিয়ে আবারও তিনি দলে ফেরায় ওপেনিং পজিশনে আসতে পারে পরিবর্তন।
অস্ট্রেলিয়া সিরিজে টানা ব্যর্থ সৌম্যকে ওপেনিং থেকে নামিয়ে দেয়া হতে পারে নিচে। তার বদলে নাইম শেখের সাথে ওপেনিং করতে দেখা যেতে পারে লিটন দাসকে। অন্যদিকে তিন নম্বর পজিশনে সাকিব আল হাসান থাকার পর চার নম্বর পজিশনেও আসছে পরিবর্তন।
আগের সিরিজে স্কোয়াডের বাইরে থাকা মুশফিকুর রহিম একাদশে যুক্ত হলে চার নম্বরে দেখা যাবে তাকে। এছাড়া পাঁচ নম্বরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে। রিয়াদের পরের পজিশন নিয়ে অবশ্য কিছুটা ধোঁয়াশা থেকে যায়। কেননা এই পজিশনে যদি নুরুল হাসান সোহানকে খেলানো হয় তাহলে সৌম্যকে ব্যাট করতে হবে সাত নম্বরে। তবে সৌম্যকে ছয় নম্বরে দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি।
এছাড়া ফিনিশার হিসেবে তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুবর উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। বল হাতে মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সাথে নাসুম আহমেদ অথবা শেখ মাহাদি হাসানকে দেখা যেতে পারে। সেই সাথে সাকিব আল হাসান স্পিনার হিসেবে তো আছেনই। ঘরের মাঠের স্লো উইকেটে বাড়তি আর কোনো পেসার খেলানোর সম্ভাবনাও নেই বললেই চলে।
এক নজরে দেখে নেয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ
লিটন দস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ/শেখ মাহাদি হাসান, মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)